উলিপুরে চোর চক্রের ৫ জন গ্রেফতার লোহার গ্রিল কেটে টিউবওয়েল চুরি
কুড়িগ্রামের উলিপুরে লোহার গ্রিল কেটে টিউবওয়েল চুরির মামলায় তিন ঘন্টার মধ্যে চোর চক্রের ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। চুরির ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৬ জানুয়ারি) খাওনার দরগাহ এলাকায়।থানা পুলিশ জানায়, উপজেলার পৌরসভার জোনাইডাঙ্গা খাওনার দরগাহ এলাকার কুয়েত প্রবাসী আব্দুল আজিজের বাড়ি থেকে গত ২৬ জানুয়ারি রাতে অজ্ঞাতনামা চোরেরা টিউবওয়েল ও লোহার গ্রিল চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় ভিক্টিম বাদী হয়ে শনিবার (২৭ জানুয়ারি) রাতে থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে চোর চক্রের ৫ জনকে নিজ নিজ বাড়ী থেকে গ্রেফতার করেন। এবং তাদের হেফাজতে থাকা চোরাই লোহার গ্রিল ও টিউবওয়েল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উলিপুর পৌরসভার জোনাইডাঙ্গা খাওনার দরগা এলাকার জামাল উদ্দিনের পুত্র বিপ্লব মিয়া (২৫), ফুল মিয়ার পুত্র ইউনুছ আলী (২৫), জালাল উদ্দিনের পুত্র সামিউল ইসলাম (২৯), মোজাম্মেল হকের পুত্র মাসুদ রানা (৩২) ও তবকপুর ইউনিয়নের তবকপুর মন্ডল পাড়া গ্রামের আহাম্মদ আলীর পুত্র আব্দুর রহিম (৫৫)। উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা বলেন, রোববার (২৮ জানুয়ারি) দুপুরে আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied