কালীগঞ্জে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি শামীম, সাধারণ সম্পাদক ফরহাদ
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডার দলিল লেখক সমিতি ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ জানুয়ারি) উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে আবু তাহের মোঃ মুসা শামীম (চেয়ার) ৫৪ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউল করিম বাদল (দোয়াত কলম) পান ৩৯ ভোট। সাধারণ সম্পাদক পদে রেজাউল করিম ফরহাদ (খেঁজুর গাছ ) ৫৫ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফুল আলম বাদল (হাতী) পান ৩৭ ভোট।
এছাড়াও সহ সভাপতি পদে আব্দুর ছালাম, সহ সম্পাদক পদে সাদিকুল ইসলাম ভেলু, সাংগঠনিক সম্পাদক পদে সেলিম হোসেন, কোষাধ্যক্ষ পদে রফিকুল ইসলাম (কবি), দপ্তর সম্পাদক পদে রবিউল ইসলাম মিঠু, প্রচার সম্পাদক পদে হান্নান আলী (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) নির্বাচিত হয়েছে, কার্যনির্বাহী পদে শফিউল্লাহ ও কার্যনির্বাহী পদে লিটন মিয়া। নির্বাচনল মোট ৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালনকারী কালীগঞ্জ উৎপাদন পুষ্টি উন্নয়ন কর্মকর্তা শাহ নেওরাজ বলেন, নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু হয়েছে।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied