ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মিরপুর বেড়িবাঁধে পাওয়া গেল লাশ


মনিরুজ্জামান মনি photo মনিরুজ্জামান মনি
প্রকাশিত: ২৯-১-২০২৪ দুপুর ১:৩

মিরপুর বেড়িবাঁধে নবাবের বাগে পাওয়া গেছে গলায় দড়ি দিয়ে লটকানো হত্যা করা মরদেহ। গতকাল ভোরে ফজরের নামাজের পড়ে স্থানীয়রা নবাবেরবাগ মোড়ে, তুরাগ নদীর তীরে নির্মিত ওয়াকওয়ের উপর চিকন পানির পাইপের সাথে ঝুলানো মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়, এসময় শাহ আলী থানা পুলিশ, নৌ পুলিশ ও পিবিআই এর সম্মিলিত টিম লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।

স্থানীয়রা জানান, ফজরের নামাজের পর হাঁটতে আসলে তারা লাশটি দেখতে পায়। যে অবস্থায় লাশটি ঝুলানো ছিল, তা দেখে বুঝা যায় তাকে হত্যা করে লাশ লটকানো হয়েছে। ধারনা করা হচ্ছে, রাতের আঁধারে কোন এক সময় তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। লাশের কিছু দূরে কলাবাগানে একটি ব্যাগ পাওয়া যায়, যে ব্যাগে ব্যবহৃত জামা কাপড় ছাড়াও একটি জন্ম নিবন্ধন কার্ড ছিল, জন্ম সনদ অনুযায়ী তার নাম মো. আকতারুল ইসলাম (২৯) পিতার নাম মোজাম্মেল হক, মাতার নাম আকতারা বেগম গ্রাম- বামন কুমার, পোস্ট- বামন কুমার, উপজেলা -অটোয়ারী, জেলা- পঞ্চগড়। নিহত ব্যক্তির পকেট থেকে মোবাইল ও ২০০০ টাকা উদ্ধার করে পুলিশ। আমিন বাজার নৌ পুলিশ ফাঁড়ির এসআই আজিজুল ইসলাম বলেন, সবকিছু দেখে মনে হচ্ছে পরিকল্পিত হত্যাকান্ড, তদন্তের রিপোর্ট পেলে সবকিছু জানা যাবে।

এমএসএম / এমএসএম

তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ

চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন

ডিএমপির এক পুলিশ কর্মকর্তার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার