ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ২৯-১-২০২৪ দুপুর ১:৬
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের বিএসএফের গুলিতে নিহত রবিউল ইসলাম টুকলুর (৩৩) মরদেহ উপজেলার তিনবিঘা করিডোর দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় বিএসএফ। রবিবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় পাটগ্রাম উপজেলার দহগ্রাম তিনবিঘা করিডোর দিয়ে ভারতের মেখলিগঞ্জ থানা পুলিশ ও বিএসএফ বাংলাদেশের পাটগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। 
 
এসময় রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর পানবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার তিনবিঘা করিডোরে উভয় দেশের কোম্পানি কমান্ডারের ও পাটগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়ন্ত কুমার সাহা, দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব উপস্থিত ছিলেন। এর আগে রোববার (২৮ জানুয়ারি) ভোরে পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গুরপোতা সীমান্তের ১নং মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম টুকলু(৩৩) উপজেলার দহগ্রাম ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের আফজাল হোসেন ছেলে।
 
খোঁজ নিয়ে জানা গেছে, রোববার ভোর রাতে   চোরা কারবারির একটি দল সীমান্ত পেরিয়েআঙ্গুর পোতা ১নং মেইন পিলারের ১নং সাব পিলারের দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এসময় ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ৬ নং বিএসএফ ব্যাটালিয়ান অর্জুন ক্যাম্পের টহল দলের গুলিতে বাংলাদেশি রবিউল ইসলাম টুকলু নিহত হয়। এ সময় ভারতের মেখলিগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ময়নাতদন্তের শেষে রাত সাড়ে ১১ টার দিকে তিনবিঘা করিডোর দিয়ে নিহত যুবকের মরদেহ হস্তান্তর করে ভারতীয় পুলিশ। 
 
পাটগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়ন্ত কুমার সাহা বাংলাদেশী যুবকের মরদেহ হস্তান্তরের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন। পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব  বলেন,নিহত বাংলাদেশী যুবকের মরদেহ রাত সাড়ে ১১টার দিকে বাংলাদেশী পুলিশের কাছে হস্তান্তর করেন। রাতেই রবিউল ইসলাম টুকলুর নিজ বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে। 
 
এ বিষয়ে ৫১ বিজিবির পানবাড়ি ক্যাম্পের সুবাদার আমানুজ্জামান বলেন, এ বিষয়ে আমার কোন বক্তব্য নেই উদ্বোধন কর্তৃপক্ষের কাছে বক্তব্য নিতে পারেন।

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন