ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

শীতার্তদের মাঝে উষ্ণতার পরশ কম্বল জড়িয়ে দিলেন বিরামপুর থানা পুলিশ


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ২৯-১-২০২৪ দুপুর ১:৯
‘পাশে আছি সবসময়, শীতার্তদের মাঝে’ এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুর জেলা পুলিশের আয়োজনে দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিরামপুর থানা পুলিশ। রবিবার দুপুরে স্টেশন চত্বরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার এলাকার অসহায়, দুস্থ, ভবঘুরে এবং প্রতিবন্ধীদের মাঝে এসব কম্বল বিতরণ করেন। এসময় পুলিশ পরিদর্শক (তদন্ত) মমিনুল হক, প্রেসক্লাব সভাপতি মোরশেদ মানিক, এসআই এরশাদ মিয়া প্রমুখ উপস্হিত ছিলেন।
 
বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার বলেন, জেলার পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদের দিকনির্দেশনায় অসহায় শীতার্ত মানুষকে খুঁজে তাদের গায়ে মমতার পরশ একটি করে শীতবস্ত্র (কম্বল) জড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশের দেওয়া কম্বল পেয়ে শীতার্তরা খুশি হয়েছেন।
 
পুলিশ সুপার (এসপি) শাহ্ ইফতেখার আহমেদ (পিপিএম) বলেন, দেশের উত্তরের জেলা দিনাজপুরে জেঁকে বসেছে শীত। এই শীতে প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে সবচেয়ে বেশী কষ্ট করেন অসহায় ছিন্নমূল মানুষ। শীতের তীব্রতার সঙ্গে বাড়ে তাদের কষ্টও। আমি বিভিন্ন সময় শহরের বিভিন্ন অলিগলিতে ঘুরে এসব অসহায় সম্বলহীন মানুষগুলোর দুর্দশা উপলদ্ধি করেছি। তাই হাড় কাঁপানো শীতে একটু উষ্ণতার জন্য জেলার প্রতিটি থানা এলাকায় বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত