ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

সুনামগঞ্জের ছাতক থানা পুলিশের অভিযানে ভারতীয় চিনিসহ গ্রেফতার-১


কে এম শহীদুল, সুনামগঞ্জ  photo কে এম শহীদুল, সুনামগঞ্জ
প্রকাশিত: ২৯-১-২০২৪ দুপুর ৩:৪৮

সুনামগঞ্জের ছাতক থানা পুলিশের অভিযানে ভারতীয় চিনি চিনিসহ একজনকে আটক করা হয়েছে।  এসআই মোঃ সিকান্দর আলী সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ৩ হাজার ৪শ’ কেজি ভারতীয় চিনি ও ১টি পিকআপভ্যানসহ ১জন চোরাকারবারিকে গ্রেফতার করেন।গত ২৮ জানুয়ারি ২০২৪ ইং রাত সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানাধীন দোয়ারাবাজার থেকে গোবিন্দগঞ্জগামী রাস্তায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় চোরাকারবারের সাথে জড়িত ছাতক থানার পূর্ব নোয়ারাই গ্রামের মৃত মখলিছ আলীর ছেলে মোঃ এলাইছ মিয়াকে (২৪)'কে আটক করা হয়। আটককৃত আসামির নিকটে থাকা ১টি পিকআপভ্যান তল্লাশি করে ৩ হাজার ৪ শ' কেজি (৬৮ বস্তা) ভারতীয় চিনি ও চিনি পরিবহনে ব্যবহৃত পিকআপভ্যানটি জব্দ করা হয়। উদ্ধারকৃত ভারতীয় চিনির আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষ ৪০ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামি জব্দকৃত ভারতীয় চিনি আমদানী সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারে নাই। আসামি চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা ভারতীয় চিনি বিক্রির উদ্দেশ্যে পরিবহন করায় তার বিরুদ্ধে ছাতক থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত