ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

গুইমারায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে

৪৫তম বিজ্ঞান মেলা ও ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ২৯-১-২০২৪ দুপুর ৩:৫৪

 “বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি” এই স্লোগানকে সামনে রেখে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৩ উপলক্ষে ২দিন ব্যাপি (২৯ জানুয়ারী ও ৩০ জানুয়ারী-২০২৪) ৪৫তম বিজ্ঞান মেলা, ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধনীর পাশাপাশি ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী।

সোমবার (২৯ জানুয়ারী ২০২৪) সকালে গুইমারা উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত ৪৫তম বিজ্ঞান মেলা ও ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা। এছাড়াও অন্যান্যদের মধ্যে- গুইমারা থানার অফিসার ইনর্চাজ মোঃ আরিফুল আমিন, গুইমারা উপজেলার ভাইস চেয়ারম্যান কংজরী মারমা, উপজেলা কৃষি কর্মকর্তা উঙ্কার বিশ্বাস, গুইমারা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বাবলু হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা আক্তার, গুইমারা সদর ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা, হাফছড়ি ইউপি চেয়ারম্যান মংশে চৌধুরী, সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমাসহ বিভিন্ন সরকারি বে-সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী ও সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন। 

৪৫তম বিজ্ঞান মেলায় ৬টি প্রতিষ্ঠান বিজ্ঞান সম্মত উদ্ভাবনী স্টলে অংশ গ্রহণ করেন। এরা হলেন- গুইমারা সরকারি কলেজ, গুইমারা সরকারি মডেল হাইস্কুল, শহিদ লেঃ মুশফিক উচ্চ বিদ্যালয়, হাফছড়ি উচ্চ বিদ্যালয়, গুইমারা ইসলামীয়া দাখিল মাদ্রাসার ও  সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয়।

আলোচনা সভায় অতিথিরা বলেন, বর্তমানের যুগের সাথে তালে তাল মিলিয়ে চলতে হলে প্রত্যেক শিক্ষার্থীকে বিজ্ঞান মনষ্ক হতে হবে। কেননা ভবিষ্যতে যে যুগ আসছে সেটি সম্পূর্ণ বিজ্ঞান সম্মত যুগ। এছাড়াও শিক্ষার্থীদের বিভিন্ন দিকনিদের্শনা মূলক বক্তব্য প্রদান করেন। 

এমএসএম / এমএসএম

ভোলায় ১৩ কোটি টাকার মৎস্য কেন্দ্র নির্মাণে দুর্নীতির অভিযোগ

চট্টগ্রামে আ.লীগ নেতার দখল বাণিজ্য, বাদ যায়নি পিডিবির খাম্বাও

বাঘায় চকরাজাপুর ইউনিয়নের পুরাতন রাস্তা সংস্কার কাজের উদ্বোধন

ম্যাক্স হাসপাতালের ভুল চিকিৎসা সাংবাদিক কন্যা রাইফার মৃত্যুর , আট বছরেও শেষ হয়নি বিচার

মাদারীপুর পৌরসভার ১১০ কোটি টাকার বাজেট ঘোষণা

শিক্ষক নিয়োগে ভয়ংকর জালিয়াতি

কুড়িগ্রামে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

জনবল ও অবকাঠামো সংকটে নরসিংদী সদর উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টার

সেনাবাহিনীর কর্তৃক রাজস্থলীতে হেডম্যান-কারবারী সম্মেলন অনুষ্ঠিত

শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবা, নগদ টাকা ও ৪৬ মোবাইল উদ্ধার

ঘোড়াঘাটে বজ্রপাতে এক যুবকের মর্মান্তিক মৃত্যু

মনপুরায় লবণাক্ততা-জলাবদ্ধতায় আমন চাষে শঙ্কা, দীর্ঘমেয়াদি সমাধান চান কৃষকরা

পেকুয়ায় বৃদ্ধ আবু তাহের হত্যায় তিনজনকে আসামি করে মামলা