ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

উলিপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠিত


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ২৯-১-২০২৪ দুপুর ৪:৩৩

বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি' এই প্রতিপাদ্যে কুড়িগ্রামের উলিপুরে ৪৫ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০২৪ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে রবিবার শুরু হওয়া দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা ও প্রযুক্তি সপ্তাহ, ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা এর সমাপনী সোমবার বিকাল ৪ টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়।

উপজেলা উপজেলা নিবার্হী কর্মকর্তা আতাউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু। এ সময় উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাহাতাব হোসেন,  উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,  উপজেলা একাডেমিক সুপার ভাইজর নুরে-ই-আলম সিদ্দিকী, উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার, গুনাইগাছ পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফিরোজ ইমাম আমিন প্রমূখ।

উল্লেখ্য, উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় ১৪ টি (স্কুল, মাদ্রাসা ও কলেজ) পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন প্রদর্শনীর স্টল অংশগ্রহণ করেছেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ও সেরা স্টল এবং অংশগ্রহণকারী সকল স্টলকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির