ঢাকা মঙ্গলবার, ১২ মে, ২০২৬

জেএসএসের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিলো এমএনপি


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ২৯-১-২০২৪ দুপুর ৪:৫০

পার্বত্য চট্টগ্রামের কাপ্তাই, রাজস্থলী, বিলাইছড়ি ও বান্দরবানে মারমা জাতি উপর নির্যাতন নিপীড়ন চালানোর উদ্দেশ্যে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) তিন প্লাটুন সশস্ত্র সন্ত্রাসী নিয়োগ করেছে একটি বিশেষ সূত্রে জানতে পেরেছে বলে মারমা ন্যাশনাল পার্টি (এমএনপি)’র পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

সম্প্রতি এমএনপি কমান্ডো মংথেন নামের একটি ফেসবুক আইডি থেকে লাইভে এসে এমএনপির একজন কমান্ডার এ কথা জানান। অনুসন্ধানে জানা গেছে, যিনি লাইভে এসে জেএসএসের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছেন তিনি এমএনপির মেজর রনি মারমা।

উক্ত ভিডিওতে তিনি অভিযোগ করে বলেন, “কাপ্তাই, রাজস্থলী, বিলাইছড়ি, বান্দরবান ও রোয়াংছড়িতে সশস্ত্র কার্যক্রম জোরদার করেছে জেএসএস। একই সাথে সশস্ত্র সন্ত্রাসীরা এমএনপির শুভাকাক্সক্ষী, সমর্থক এবং জেএসএস বিরোধী সরকার দলীয় লোক, যারা তাদের সাথে সমন্বয় করে চলে না তাদেরকে হত্যার পরিকল্পনা করেছে।

তিনি বলেন, জেএসএস সন্ত্রাসীদের গডফাদার সন্তু লারমা ও উষাতন তালুকদারের দিকনির্দেশনায় জেএসএস চাকমা সন্ত্রাসীর কাপ্তাইয়ে অবস্থানরত হিতৈশী বাবু, মায়া বাবু, অপু চাকমা, তুফান, কাজল চাকমা, তিলক মারমা এবং মারমাদের সশস্ত্র সন্ত্রাসী, মারমা দালাল এসমং মারমা, তাইপ্রু মারমা অবস্থান নিয়েছে। তাদের উদ্যোশে বলতে চাই, আগামী ১ তারিখের (১ ফেব্রুয়ারি) মধ্যে রাজস্থলী উপজেলার তিনটি ইউনিয়ন, কাপ্তাই উপজেলার তিনটি ইউনিয়ন এবং বিলাইছড়ি ও রোয়াংছড়ি থেকে সন্তু লারমা সশস্ত্র সন্ত্রাসীদের প্রত্যাহার না করলে এবং এমএনপির কোনো সমর্থক বা মারমা সম্প্রদায়ের কোনো ব্যক্তির উপর একটি ফুলের টোকাও যদি পড়ে তাহলে এমএনপি যুদ্ধ ঘোষণা করবে।

এমএনপি কমান্ডার বলেন, প্রয়োজনে সন্ত্রাসীদের ধ্বংস করার জন্য যদি তিন পার্বত্য জেলায় এমএনপির সদস্যদের নিয়োগ করতে হয় তাহলে অবশ্যই করবো।

তিনি বলেন, সন্তু লারমা, আপনি যদি আপনার দলের কর্মীদের ১ তারিখের (১ ফেব্রুয়ারি) মধ্যে কাপ্তাই, রাজস্থলী ও বান্দরবান থেকে সরিয়ে না নেন, তাহলে এবার যে যুদ্ধ হবে সে দায় সম্পূর্ণ আপনাকে বহন করতে হবে। এই যুদ্ধ থামানোর জন্য আপনার তখন কিছুই করার থাকবে না।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে গোল্ডেন সিটি পরিবহনের বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী গুরুতর আহত, চালক আটক

অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, গাড়ির চালক পলাতক

রায়পুরে মোবাইল কোর্টের অভিযানে জাল জব্দ ও জরিমানা

ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে প্রাক-প্রস্তুতি সভায় সংস্কৃতি মন্ত্রী

লালমাই পাহাড়ের ‘সিলগালা’ কূপ ঘিরে রহস্য- ২০০৪ সালে গ্যাসের সন্ধান, কৌতূহলে স্থানীয়রা

দৌলতখানে সাজেদা ফাউন্ডেশনের 'স্টপ দ্য স্টিগমা ২.০' প্রকল্পের লার্নিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত

কালকিনিতে জেলেদের চাল নিয়ে ইউপি চেয়ারম্যানের চালবাজী!

সুন্দরবনে চোরাশিকারীদের কবল থেকে ২ হরিণ উদ্ধার, বনে অবমুক্ত

হাতিয়ায় নিখোঁজ শিশুর ভাসমান লাশ উদ্ধার

রেক্টিফাইড স্পিরিট পানে বিষক্রিয়া ও মৃত্যু প্রতিরোধে মেহেরপুরে সেমিনার অনুষ্ঠিত

মধুখালীতে নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান আটক

ধামইরহাট পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত