ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

তাড়াশে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা


মহসীন আলী, তাড়াশ photo মহসীন আলী, তাড়াশ
প্রকাশিত: ৩০-১-২০২৪ দুপুর ১:৮

সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা সদরের বারোয়ারী বটতলা মহল্লার নিজ বাড়িতে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। ঘটনাস্থলে গিয়ে জানা যায়  তাড়াশ পৌর এলাকার কালিচরণ সরকারের ছোট ছেলে বিকাশ সরকার (৪৫), তার স্ত্রী স্বর্ণা রানী সরকার (৪০) ও মেয়ে তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী পারমিতা সরকার তুষি (১৫)কে এক সাথে মেরে ঘরের বাহিরে তালা মেরে চলে যায়। 

নিহত বিকাশ সরকারের বড়ভাই প্রকাশ সরকার তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি । তার কাছে জানতে চাইলে তিনি বলেন সে মাঝে মধ্যেই আত্মীয় বাড়িতে বেড়াতে যায়। ঘরের বাহিরে তালা মারা দেখে আমরা মনে করছি সে বেড়াতে গেছে। আত্মীয় স্বজনরা ফোনে যোগাযোগ করে তাকে না পাওয়া গেলে আমাকে জানায়। আমি বলেছি তার ঘরে তালা মারা আছে। পরে তার দরজায় কাছে দাড়িয়ে ফোন দিয়ে জানা যায় তার ফোন ঘরের মধ্যেই বাজছে। তখন প্রতিবেশীদের ডাক দিয়ে জানানো হয়। পরে আমার ভাগ্নেরা আসলে তাদের সাথে করে নিয়ে থানায় জানানো হয়। তখন থানা থেকে পুলিশ আসে। 

এ বিষয়ে  প্রত্যক্ষদর্শীরা জানায়, হত্যাকারীরা পরিকল্পিতভাবে গোপনে তাদেরকে হত্যা করে ফ্লাটে তালা লাগিয়ে দিয়ে যায়। স্বজনরা দুদিন যাবত তাদের খোঁজ না পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ সোমবার দিবাগত রাত ৩টার দিকে তালা ভেঙ্গে মেঝেতে ও বিছানায় তাদের লাশ দেখতে পায়। স্বজনদের ধারণা, শনিবার রাত থেকে সোমবার পর্যন্ত  কোনো এক সময়ে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। জানা গেছে এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে  তাড়াশ থানার ওসি (তদন্ত) মো: নূরে আলম বলেন, নিহতের স্বজনরা জানিয়েছেন যে তাদেরকে গত দু'দিন ধরে না পেয়ে স্বজনরা মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে। কিন্তু তাতেও ব্যর্থ হয়। পরে বাসায় গিয়ে বাইরে থেকে তালা ঝোলানো দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ তালা ভেঙ্গে ঘরে ঢুকে দেখতে পায়, তাদেরকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। বিস্তারিত তথ্য তদন্ত না করা পর্যন্ত বলা যাবে না।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ