ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

লোহাগড়ায় জয়পুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ৩০-১-২০২৪ দুপুর ১:৩৯

নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর  ইউনিয়নে আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৩০ জানুয়ারি  , মঙ্গলবার  দুপুর ১২টায় লোহাগড়া থানা পুলিশের আয়োজনে  জয়পুর  ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় লোহাগড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) কাঞ্চন কুমার রায় এর সভাপতিত্বে ও এস আই কে এম তৌফিক আহাম্মেদ ( টিপু)  এএসআই  উজ্জ্বল কুমার দাস পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেরে বক্তব্য রাখেন, লোহাগড়া থানার ওসি,কাঞ্চন কুমার রায়।

এ সময় আরো বক্তব্যে রাখেন,বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান. প্রাথমিক বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক মো. সাইদুর রহমান (সাবু), গোবিন্দপুর মহিলা মাদ্রাসার শিক্ষক মো. হাফিজুর রহমান ,৬ নং জয়পুর ইউ,পি চেয়ারম্যান  সাইফুল ইসলাম সুমন,ইউপি সদস্য,সেলিম মোল্যা, বিল্লাল শরীফ, আতিয়ার মোল্লা, বিএম ইউসুফ হোসেন, মো. হোসেন মোল্লা,মো.দুলু ফকির, ফনি ভূষণ বিশ্বাস, সংরক্ষিত মহিলা সদস্য, মোসা. পারুল বেগম, মোসা. সামেলা  বেগম, শেফালী বেগম, আসাদ জমাদ্দার, ইদ্রিস মাতুব্বার,মো. সরফো উদ্দিন (রুলু), সাবেক ইউপি সদস্য ফিরোজ ফকির, বিল্লাল হোসেন, আতিয়ার রহমান,প্রমুখ।

সভায় প্রধান অতিথি লোহাগড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন,‘মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের ধারাবাহিকতা যাতে ঠিক থাকে, কোন রকম অরাজকতা যাতে সৃষ্টি না হয়, সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বজায় থাকে, ভবিষ্যৎ প্রজন্ম যাতে সমৃদ্ধ হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে কোন অবনতি না ঘটে, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে এলাকার সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এসময় তিনি মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, সাইবার ক্রাইম, বাল্যবিবাহ, ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধ রোধে পুলিশ, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুশীল সমাজসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ