ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হরিণাকুণ্ডুতে নানার ভ্যান থেকে পড়ে প্রাণ গেল নাতির


হরিণাকুণ্ডু প্রতিনিধি photo হরিণাকুণ্ডু প্রতিনিধি
প্রকাশিত: ৩০-১-২০২৪ বিকাল ৫:৪৪

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পাখিভানের নিচে চাপা পড়ে মারা গেছেন চার বছর বয়সের শিশু রিফাত হোসেন। মঙ্গলবার দুপুর দুইটার দিকে শহরতলির দিগনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শিশু রিফাত ওই এলাকার মানোয়ার হোসেনের নাতি এবং শৈলকুপা উপজেলার লাল্টু মন্ডলের ছেলে।
পুলিশ জানায়, নানাবাড়ির উঠানে  পাখিভ্যানের ওপর বসে খেলছিল রিফাত। হঠাৎ ভ্যানটির চাকার নিচ থেকে ইট সরে সেটি গাছের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এ সময় শিশুটি ভ্যানের নিচে পড়ে মাথায় ও বুকে আঘাত পায়। স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন।
হাসপাতালের চিকিৎসক মো. মিল্টন পারভেজ জানান, শিশুটি মাথা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পায়। এতে প্রচুর রক্তক্ষরণ হয়। হাসপাতালে আসার আগে পথেই তার মৃত্যু হয়েছে।
হরিণাকুণ্ডু থানার ওসি মো. জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নানার ভ্যান উল্টে নিচে পড়ে মারা গেছে শিশুটি। তবে এ ঘটনায় স্বজনদের পক্ষ থেকে কোনো মামলা দেওয়া হয়নি।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার

এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক

ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার

ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ

অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন

কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক