৭ ইটভাটায় অভিযান, ১৯ লাখ টাকা জরিমানা
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ৭টি ইটভাটা মালিককে ১৯ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি ইটভাটা আংশিক ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার তৈলটুপি এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম।
বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাছির রহমান জানান, পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া অবৈধভাবে গড়ে ওঠা হরিণাকুণ্ডু উপজেলার তৈলটুপি এলাকার জামাত ব্রিক্সের ইট কাটার জায়গা এস্কেভেটর দিয়ে ভেঙে দেওয়া হয় এবং ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় একই এলাকার বিশ^াস ব্রিক্স, সোহান ব্রিক্স, রুমা ব্রিক্স, এ,জেড,ডাবলু ব্রিক্স ও বাদল ব্রিক্সকে ৩ লাখ টাকা করে এবং আরাফ ব্রিক্সকে ১ লাখ টাকাসহ মোট ১৯ লাখ টাকা জরিমানা করা হয়। এসব ইটভাটার বিরুদ্ধে নিষিদ্ধ জ¦ালানী কাঠ ব্যবহারের অভিযোগও রয়েছে। জেলাব্যাপী গড়ে ওঠা অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু
হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার
এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক
ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার
ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ
অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন