শাহজাদপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে খাদ্য সহায়তা প্রদান
জাতীয় শোক দিবস উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে দুস্থদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা ও আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য সুমগ্ন করিম। শনিবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার শক্তিপুর নুরজাহান ভবন থেকে দুস্থ ও অসহায়দের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। এ সময় একটি মহিলা মাদ্রাসা ও এতিমখানায় খাদ্যসামগ্রী প্রদান করা হয়।
মেরিনা জাহান কবিতা বলেন, বাঙালি জাতির গর্ব করার মতো দুজন মানুষ, একজন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না; আরেকজন আমাদের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, তিনি বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। এছাড়াও তিনি ১৫ আগস্টে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা মনিরুল গনী চৌধুরী শুভ্র, আয়নুল হক, রাকিবুল ইসলাম, ফারুক হাসান কাহার, শফিকুল ইসলাম প্রমুখ।
এমএসএম / জামান
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন