ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

শরীয়তপুরের ডামুড্যায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত


শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা photo শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা
প্রকাশিত: ৩১-১-২০২৪ বিকাল ৫:৩৪

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার  দুই দিনব্যাপী ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে বুধবার (৩১ জানুয়ারি) বিকাল ৫টায় সম্পন্ন হয়েছে।

‘বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি'-এই প্রতিপাদ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা পরিষদ চত্বরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধানে এ মেলা আয়োজন এবং উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পুরুস্কার বিতরণ করা হয়।

এবারে মেলার মূল আকর্ষণ ছিল বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও উপস্থিত বক্তৃতা। মেলায় প্রথম স্থান অর্জন করে ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং উপজেলার  বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষে ১১ টি স্টল অংশ গ্রহণ করেন।

ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার মোবাশ্বের আলম এর  সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর -৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক এমপি, ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন মাঝি,  উপজেলা সহকারি কমিশনার (ভুমি) সুজন দাশ গুপ্ত ,ডামুড্যা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী,  উপজেলার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুজ্জামান খান,ডামুড্যা উপজেলার আইসিটি কর্মকর্তা লিটন মুন্সি, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান,প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেন, ডামুড্যা শিক্ষক সমিতির সভাপতি ও  কনেশ্বর এসসি এডওয়ার্ড ইনস্টিটিউশন এর প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন মাঝি, ডামুড্যা মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মজিদ খান,আলহাজ্ব ইমাম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন,  ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কর্মকার,  ডামুড্যা  প্রেসক্লাব সভাপতি শফিকুল ইসলাম সোহেল  সহ অন্যান্যরা।

এর আগে মঙ্গলবার মেলার উদ্বোধন করেন, ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার মোবাশ্বের আলম ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো:আলমগীর হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী  , মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার