শ্রীনগরে ইউপি সদস্য শাহানাজ বেগমের ইন্তেকাল
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলার সদর ইউনিয়নের ৪, ৫, ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য শাহানাজ বেগম (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি........রাজিউন)। তিনি বুধবার ভোর ৫ টার দিকে শ্রীনগর ইউনিয়নের গাজালহাঁটি নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
শাহানাজ বেগম সাবেক ইউপি সদস্য মো. মোফাজ্জল হোসেনের স্ত্রী। মৃত্যুকালে তিনি স্বামী, দুই পুত্র, এক কন্যা সন্তানসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে।
বুধবার বাদ যোহুর শ্রীনগর স্টেডিয়াম মাঠে মরহুমার জানাজা নামাজ শেষে উপজেলার কুশুরীপাড়া কবরস্থানে দাফন করা হয়। পরিবারের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফেরাত কামনায় দোয়া চান।
এমএসএম / এমএসএম
মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা
মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩
ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু
রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
Link Copied