ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

কাশিমপুরে ক্যাপ ফ্যাক্টরীতে ৩ শতাধিক শ্রমিক ছাটাই, চাকুরী হারিয়ে শ্রমিকরা দিশেহারা


আমজাদ হোসেন photo আমজাদ হোসেন
প্রকাশিত: ৩১-১-২০২৪ বিকাল ৬:৫৫

গাজীপুরের কাশিমপুরে ইউনিমাস স্পোর্টসওয়্যার লিঃ একটি ক্যাপ ফ্যাক্টরীতে  টার্মিনেশন জনিত কারণে গত ৭ দিনে প্রায় ৩ শতাধিক শ্রমিক ছাটাইয়ের অভিযোগ ওঠেছে।চাকুরী হারিয়ে দিশেহারা শ্রমিকরা আজ পথে পথে ঘুরে বেড়াচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক জানায়,যাদের ছাঁটাই করা হয়েছে তাদের কোনো উল্লেখযোগ্য কারণ ছাড়াই চাকুরীচ্যুত করা হয়েছে।

মালিক পক্ষের ইচ্ছায় ফ্যাক্টরী থেকে ঐসব শ্রমিকদের বের করে দিলেও কোনো শ্রমিককে ক্ষতিপূরণ বা তাদের আইনগত পাওনাদি পরিশোধ করেনি। ভুক্তভোগী ওই কারখানার ছাটাইকৃত শ্রমিক আরাফাত পাশা জানায়,আমি আমার কর্মস্থলে কাজ করতে ছিলাম সেই সময় হঠাৎ করে আমাকে ১০ তলায় ডেকে নিয়ে কার্ডটি জমা নেয় এবং সাদা কাগজে স্বাক্ষর নিয়ে আমাকে বলে যে তোমার চাকুরী নাই,চলে যাও এই কথা বলে আমাকে বের করে দিলেও আমার আইনগত কোনো পাওনাদী পরিশোধ করেনি।চাকুরী হারিয়ে আমি অসহায় হয়ে ঘুরে বেড়াচ্ছি,কিভাবে চলবো,কি খাবো,কিভাবে বাসা ভাড়া দিবো।খুবই টেনশন ও কষ্টে দিনাতিপাত করছি।
ভুক্তভোগী শ্রমিক পারভিন আক্তার জানায়,আমাকে ২৯ জানুয়ারী ১০ তলায় ডেকে নিয়ে বলে যে,সাদা কাগজে স্বাক্ষর করো।কর্তৃপক্ষ আমার কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে আইডি কার্ড রেখে দিয়ে বলে যে চলে যাও;কাল থেকে আর আইসোনা।তোমার চাকুরী নাই।কিন্তু অফিস থেকে আমাকে ছাটাইয়ের বিষয়ে কোনো কারণ দেখায় নাই।চাকুরী হারিয়ে আমি খুব কষ্টে আছি।অন্যান্য শ্রমিকরা জানায়,প্রতিদিন কোনো কারণ ছাড়াই ২০/২৫ জন শ্রমিক ছাটাই করা হচ্ছে। গত ৭ দিনে প্রায় ৩ শতাধিক শ্রমিক ছাটাই করা হয়েছে।শ্রমিক ছাটাই এখনও অব্যাহত রয়েছে।

যারা কর্মরত আছে তারা জানায়,আমরা খুব আতঙ্কে আছি কখন যে আমাদের নাম পড়ে।চাকুরীটা চলে গেলে আমাদের চরম দুর্ভোগে পড়তে হবে।কাজের ফাঁকে ফাঁকে আল্লাহর নাম ডাকতে থাকি,যাতে আমাদের চাকুরীটা বহাল থাকে।চাকুরী হারানোর ভয়ে ছাটাইয়ের বিষয়ে কারো কাছে কোনো অভিযোগ বা প্রতিবাদ করতে পারিনা।ফ্যাক্টরী কর্তৃপক্ষ শ্রমিকদের পুতুল খেলার মত খেলছে।মন চাইলে নিয়োগ দিচ্ছে,মন চাইলে যখন যতজন ইচ্ছা ততজন ছাঁটাই করছে।অসহায় এসকল শ্রমিকদের সমস্যা নিরসণের দেখার মত কেউ নেই বলে দাবী করেছে শ্রমিকরা।

এমএসএম / এমএসএম

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২

উত্তরাঞ্চলে আউশ ধানের কম দাম কৃষকদের লোকসান বাড়াচ্ছে উচ্চ উৎপাদন খরচের মাঝে ধানের দরপতন