ভাটারা থানা পুলিশের অভিযানে বিপুল পরিমান চোলাইমদ উদ্ধার
ভাটার থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলামের নেতৃত্বে এসআই/(নিঃ) মোঃ মাসুদুর রহমান সংগীয় ফোর্সসহ ভাটারা থানাধীন পশ্চিম নুরেরচালা ব্লক-এ, ওয়ার্ড নং-৩৯, বাড়ী নং-২৭ (আপন নীড়) এর সামনে পাকা রাস্তার উপর থেকে ২০০ (দুইশত) বোতল দেশীয় তৈরী নেশা জাতীয় চোলাইমদ সহ আসামী মোঃ আব্দুল বাতেন(৫৫)কে গ্রেফতার করে । আসামীর বিরুদ্ধে এজাহার দাখিল করিলে নিয়মিত ধারায় মামলা রুজু করে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। থানায় সিডিএমএস পর্যালোচনা করে দেখা যায় উক্ত আসামীর বিরুদ্ধে ডিএমপি ঢাকার বিভিন্ন থানায় ০৬টি মাদক মামলা রয়েছে।
দৈনিক সকালের সময়কে এসআই/(নিঃ) মোঃ মাসুদুর রহমান জানান মাদক চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে রাজধানীর ভাটারা থানা পুলিশ। বলা চলে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে থানা প্রশাসন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ জনাব মোঃ কাজী মাইনুল ইসলামের দিক নির্দেশনায় এ কাজে অগ্রণী ভূমিকা রাখছেন ভাটারা থানার এসআই/(নিঃ) মো.মাসুদুর রহমান । খোজ নিয়ে জানা গেছে রাত দিন কঠোর পরিশ্রমের মাধ্যমে থানার মাদক কারবারি নেশা খোজর চাদাবাজি নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রেখে চলেছেন চৌকস এ কর্মকর্তা। সম্প্রতি সময়ে অভিযানে একাধিক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে আইনের হাতে সোপর্দ করা হয়েছে। এছাড়া পুলিশের অভিযানে মাদক সেবীদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা দেওয়া হচ্ছে। পুলিশের নিয়মিত টহলের কারণে অনেক মাদক ব্যবসায়ীরা গা ঢাকা দিয়েছে। এতে করে কমে আসছে মাদকের সহজলভ্যতা এতে জনমনে স্বস্তি ফিরেছে বলে মন্তব্য করেছেন তিনি।
তিনি আরো জানান, মাদক ব্যবসায়ী মাদক সেবী কিংবা মাদক কারবারি কারো বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না।
এমএসএম / এমএসএম
গুলিবিদ্ধ ছাত্রদল নেতা মিরাজের সুস্থতা কামনা ও বিচারের দাবিতে কর্মী-সমর্থকদের মিছিল
অক্টোবর সার্ভিস ২০২৬ উপলক্ষে লায়ন্স জেলা ৩১৫ বি-১ এর বর্ণাঢ্য গ্র্যান্ড র্যালি অনুষ্ঠিত
তৌফিক ইমরোজ খালিদির মৃত্যুতে জিএম কাদেরের গভীর শোক
প্রফেসর কর্নেল অব: ডা. শহীদুল্লাহ স্যারকে সংবর্ধনা ও "হোমিওপ্যাথিক চিকিৎসায় ক্যান্সার মুক্ত হয়" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
উত্তরা ১২ নম্বর সেক্টরে বিশ্ব প্রবীণ দিবসে আলোচনা সভা, প্রবীণদের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ
রাজধানীর মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ চাঞ্চল্যকর হত্যা, প্রধান আসামির মাহমুদ হাসান মাহিনকে জামিন
প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানে ইস্পাহানি-বিবিডিএনের সমঝোতা
সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ
রাজধানীর উত্তরার গোজো রামেন নামের জাপানিজ রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা
উপসচিব আশরাফুল আফসারের মৃত্যুতে দোয়া মাহফিল
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন
কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড