তাড়াশে তুষি হত্যাকারী রাজিবের মৃত্যুদন্ড চেয়ে মানববন্ধন
সিরাজগঞ্জের তাড়াশে একই বাড়ীর ৩ জনকে গত শনিবার রাতে ঘাতকের হাতে বাবা মাসহ দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থী পারমিতা সরকার তুষির হত্যাকারী আসামী রাজিব ভৌমিকের মৃত্যুদন্ড চেয়ে মানববন্ধন করেছে তুষির সহপাঠী তাড়াশ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা ও শিক্ষকমন্ডলী। ১ ফেব্রয়ারী বৃহস্পতিবার সকালে ওই স্কুলের ছাত্রী পারমিতা সরকার তুষি ও তাঁর বাবা মায়ের হত্যাকারীকে দ্রুত ফাসির দাবিতে বিদ্যালয়ের গেইট থেকে শুরু করে মানববন্ধনটি মেইন রোডে বিস্তৃত করে। মানব বন্ধনে বিদ্যালয়ের শিক্ষার্থীরা এককন্ঠে আসামীর ফাঁসি দাবি করে। এই মানবন্ধনে তুষির সহপাঠী অর্পিতা সূত্রধর, কাকণ ঘোষ, জয়িতা ঘোষ, মাহি আরো কাঁদলেন শিক্ষক আনিসুর রহমান,প্রধান শিক্ষক আলী হাসান। শিক্ষক শিক্ষার্থী উপস্থিত লোকজন তুষির সহপাঠিদের স্মৃতিচারণ শুনে কেঁদে ফেলেন।
এ সময় শিক্ষার্থী ও শিক্ষকরা ঘাতক রাজিব ভৌমিকের মৃত্যুদন্ড চেয়ে বিভিন্ন ব্যানার ফেস্টুন ব্যবহার করে প্রতিবাদ করেন। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা বক্তব্য দেওয়ার সময় তুষির হত্যাকারীকে দ্রুততম সময়ে সনাক্ত করায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান। পাশাপাশি দ্রত বিচার শেষে ঘাতক রাজিব ভৌমিকের ফাঁসি দাবী করেন তারা।
তাড়াশ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আহসান বলেন, আমাদের বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থী পারমিতা সরকার তুষি ও তার বাবা এবং মাকে এক সাথে নিহত করায় আমরা শোকাহত। আসামীর ফাঁসির দাবিতে এই মানববন্ধন করা হয়েছে।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা