ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

ঢাকা জেলা প্রেস ক্লাব ত্রিবার্ষিক নির্বাচনে শামীম হাওলাদার সভাপতি ও ফারুক আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত


আবু তালহা তারীফ, কেরানীগঞ্জ photo আবু তালহা তারীফ, কেরানীগঞ্জ
প্রকাশিত: ১-২-২০২৪ দুপুর ২:২৫

ঢাকা জেলার ৬টি থানার সাংবাদিকদের সংগঠন ঢাকা জেলা প্রেস ক্লাবের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৩১ জানুয়ারি (বুধবার) দুপুর ২ টা হতে ৪ টা পযন্ত উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনে নয়া দিগন্ত পত্রিকার সাংবাদিক শামীম হাওলাদার সভাপতি ও একাত্তর টিভির সাংবাদিক ফারুক আহমেদ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।
এছাড়াও মিয়া আব্দুল হান্নান , সহসভাপতি, শামীম আরমান যুগ্ন সম্পাদক, সুলতান আহম্মেদ সাংগঠনিক সম্পাদক,অর্থ সম্পাদক শাহীন আহমেদ, ক্রীড়া সম্পাদক সোহেল রাণা,  শাহীনুর রহমান, জনকল্যাণ সম্পাদক, ইমরান হোসেন সুজন প্রচার ও প্রকাশনা সম্পাদক, বিপ্লব ঘোষ দপ্তর সম্পাদক, এইচ এম আমিন উদ্দিন, মাসুদ রানা ও শহীদুল ইসলাম ডাবলু কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হন। 
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব আব্দুল জলিল ভূঁইয়া ও সমকাল সাংবাদিক ইব্রাহিম খলিল। 
নির্বাচন শেষে ঢাকা জেলার সাংবাদিকদের উদ্দেশ্যে সাংবাদিক নেতা আব্দুল জলিল ভূঁইয়া সাংবাদিকদের স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকতার মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করার জন্য আহ্বান জানান। তিনি বিজয়ীদের নাম ঘোষণা করেন এবং বিজয়ীদের নিজেদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেন।
এছাড়াও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মজিবুর রহমান, দোহার প্রেস ক্লাব সভাপতি কামরুল হাসান সহ ঢাকা জেলা প্রেস ক্লাবের সদস্যবৃন্দ।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার