শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত; আহত- ৫
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের বগুড়া নগরবাড়ি মহাসড়কের মাদলা নামক স্থানে বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে পাবনা অভিমুখে চালিত একটি সিএনজিকে শাহজাদপুর ট্রাভেলস নামের ঢাকাগামী যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ঘটনা স্থলে নিহত হন উপজেলার খুকনি ইউনিয়নের যুগিবাড়ি গ্রামের সুদম সূত্রধরের স্ত্রী মিতু সূত্রধর (৩০) মেয়ে ইচ্ছা মণি সূত্রধর (৭)। আহত খুকনি যুগিবাড়ি গ্রামের সুদমের মেয়ে কথা মণি (১২), বিনয় কুমার সূত্রধরের মেয়ে কলি (১৮) এবং কাদাইবাদলা গ্রামের বাবলু সূত্রধরের স্ত্রী অরুণা (৬০) ও ছেলে সৌরভ সূত্রধর (১৭) ও সিএনজি চালক পাবনার সাথিয়ার ছেচানিয়া গ্রামের আল মাহমুদের ছেলে তাইমুল ইসলাম। তাদের প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। বিষয়টি শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার প্রাথমিক ভাবে নিশ্চিত করেছেন।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন