ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

জবির দুই অনুষদে নতুন ডিন


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ২-২-২০২৪ দুপুর ১২:৩৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিজনেস স্টাডিজ ও লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদে নতুন দুজন ডিন নিয়োগ দেওয়া হয়েছে। 

 বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত দুটি পৃথক অফিস আদেশে বিষয়টি জানানো হয়। 

অফিস আদেশের একটিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের বর্তমান ডিনের মেয়াদ ৬ ফেব্রুয়ারি দুই বছর পূর্ণ হবে। এ কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২২ (৫) ধারা অনুযায়ী সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ফিনান্স বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মোর্শেদ ভূঁইয়াকে পরবর্তী দুই বছরের জন্য বিজনেস স্টাডিজ অনুষদের ডিন হিসেবে নিযুক্ত করা হলো।

অপর অফিস আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের বর্তমান ডিনের মেয়াদ ৩ ফেব্রুয়ারি দুই বছর পূর্ণ হবে। এ কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২২ (৫) ধারা অনুযায়ী সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মল্লিক আকরাম হোসেনকে পরবর্তী দুই বছরের জন্য লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন হিসেবে নিযুক্ত করা হলো।

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী