জবি কর্মকর্তা সমিতির সভাপতি কাদের সম্পাদক কামরুল
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির সভাপতি পদে শরীরচর্চা শিক্ষা কেন্দ্র দপ্তরের মোঃ আব্দুল কাদের (কাজী মনির) এবং সাধারণ সম্পাদক পদে আইন বিভাগের সহকারী রেজিস্ট্রার মোঃ কামরুল হাসান নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার বিকালে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও প্রকৌশল দপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ হেলাল উদ্দিন পাটোয়ারী। নির্বাচনে ২৩৫ জন ভোটারের মধ্যে ২৩২ জন ভোট দেন।
নির্বাচনে সভাপতি পদে মোঃ আব্দুল কাদের (কাজী মনির) ১৬১ ভোট এবং সাধারণ পদে মোঃ কামরুল হাসান ১৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সহ-সভাপতি পদে হিমাদ্রী শেখর মন্ডল ১২৮ ভোট, কোষাধ্যক্ষ পদে মোঃ আমিনুল ইসলাম ১৫৯ ভোট, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মাকসুদুর রহমান ১৩৬ ভোট, প্রচার ও দপ্তর সম্পাদক পদে মোঃ জাকির হোসেন ১১৯ ভোট,সংস্কৃতি সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে মৌসুমী আচার্য্য ১৫২ ভোট, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক পদে মোহাম্মদ মাসুদ আলম ১৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এছাড়াও সদস্য পদে মোহাম্মদ ইব্রাহীম মিয়া ১৩৯ ভোট, মোঃ জহুরুল ইসলাম ১৩৬ ভোট এবং মোহাম্মদ মোক্তার হোসেন ১১৭ ভোট (লটারিতে বিজয়ী) পেয়ে নির্বাচিত হয়েছেন।
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা