দেশের কোন মানুষ ভূমিহীন-গৃহহীন থাকবে না' আবু সালেহ
বাংলাদেশের কোন মানুষ ভূমিহীন থাকবেনা, বাংলাদেশের কোন মানুষ গৃহহীন থাকবে না' সুবর্ণচরে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনকালে এসব কথা বলেন, প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের প্রকল্প পরিচালক আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান।
পহেলা জানুয়ারী (বৃহস্পতিবার) সুবর্ণচর উপজেলার চরমহিউদ্দিন আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন তিনি। এ সময় নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) জনাব মিল্টন রায়, উপজেলা নির্বাহী অফিসার জনাব আল আমিন সরকার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অশোক বিক্রম চাকমাসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।চরমহিউদ্দিন আশ্রয়ণ প্রকল্পের ১৪৪ টি জরাজীর্ণ ব্যারাকের ১৪৪০ টি কক্ষের পরিবর্তে সেমিপাকা একক গৃহ প্রতিষ্ঠাপন করা হচ্ছে। এর মধ্যে ৩২০ টি ঘরের নির্মাণকাজ সমাপ্ত হয়ে ব্যারাকে বসবাসকারীদের হস্তান্তর করা হয়েছে এবং ২০০টি ঘরের নির্মাণ কাজ শেষ পর্যায়ে।
পরিদর্শনকালে আশ্রয়ণ-২ প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান নির্মাণ কাজের অগ্রগতি তদারকি করেন এবং আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী লোকজনের খোজখবর নেন।এ সময় তিনি বলেন 'বাংলাদেশের কোন মানুষ ভূমিহীন থাকবেনা, বাংলাদেশের কোন মানুষ গৃহহীন থাকবে না' মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনার আলোকে সরকার কাজ করে যাচ্ছে। পরিদর্শন শেষে আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারীদের মাঝে কম্বল বিতরণ ও বৃক্ষরোপণ করেন তিনি।
ঘর নির্মাণের কাজের গুনগত মান দেখে উপজেলা নির্বাহী অফিসার আল আমিন সরকারের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।
এমএসএম / এমএসএম
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার
পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা