ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

গভীর রাতে খাবার-কম্বল নিয়ে শীতার্ত এতিমদের পাশে ইউএনও


ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর photo ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর
প্রকাশিত: ২-২-২০২৪ দুপুর ৩:৩৬

 মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমিন সরকার। গভীর রাতে কম্বল আর শুকনো খাবার নিয়ে বিভিন্ন এতিমখানা এবং সুবিধা বঞ্চিত মানুষের ধারে ধারে ছুটছেন তিনি। 

পহেলা জানুয়ারী (বৃহস্পতিবার) রাত ১০ টায়  কাউকে না জানিয়ে বেশকিছু কম্বল, মসুর ডাল, চিনি, হরলিক্সসহ নানা শুনকো খাবার নিয়ে বায়তুশ সাইফ জামানিয়া এতিমখানায় হাজির তিনি। এভাবে একজন উপজেলা নির্বাহী অফিসার এসে তাদের পাশে দাঁড়াবেন যেন বিশ্বাসই করতে পারছিলেন না অসহায় এতিম শিক্ষার্থীরা। এমন ঘটনায় বিস্মৃত প্রতিষ্ঠান প্রধানও। এসময় তিনি এতিমদের খাওয়া থাকার ঘর পরিদর্শন করেন এবং খোঁজ খবর নেন। 

তীব্র শীতের শুরু থেকে সুবর্ণচর উপজেলার বিভিন্ন এতিম খানায় এভাবেই তিনি কম্বল দিয়ে ছুটে বেড়াচ্ছেন। উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের পর পরই অসহায় এক শিক্ষার্থীর পড়াশুনার দায়ভার নেন তিনি।  তার এমন মানবিক কাজের জন্য মানবিক ইউএনও হিসেবে পরিচিতি পান তিনি।  

উপজেলা নির্বাহী অফিসার আল আমিন সরকার বলেন, জন্ম কিংবা পদবীতে নয় কর্মেই মানুষের পরিচয়,  আমি যেটা করছি তা অতি সামন্য, সুবিধা বঞ্চিত শিশুরা যেন একটু ভালো থাকতে পারে সে চেষ্টায় করে যাচ্ছি, আমার কর্মেই মানুষ আমাকে স্মরণ করবে, মানবিক কাজে সকলে এগিয়ে আসলে সুন্দর একটি দেশ গড়া সম্বব। 

এমএসএম / এমএসএম

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা

হাটহাজারীতে সাংবাদিককে হুমকি ও কাজে বাধা দেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার