ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

ক্যান্সারের কাছে হার মানায় ডাক্তার হওয়ার স্বপ্ন অধরাই রয়ে গেল সজীবের


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১৪-৮-২০২১ বিকাল ৬:২২

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের আমতৈল গ্রামের নবম শ্রেণির মেধাবী ছাত্র সজীব দাস (১৫) আর নেই। অবশেষে ক্যান্সারের কাছে হার মেনে বিদায় নিয়েছে সে। শনিবার (১৪ ‍আগস্ট) বিকেল সাড়ে ৩টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, সজীব উপজেলার নীরোদ বিহারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। পাঁচ বছর আগে লিউকেমিয়ায় (ক্যান্সার) আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ থেকে চিকিৎসা গ্রহণ করে মোটামুটি সুস্থ হলেও সম্প্রতি সে মারাত্মক ব্রেন টিউমারে আক্রান্ত হয়। পারিবারিক সম্পত্তির প্রায় সবটাই শেষ হয়ে গেছে তার চিকিৎসার খরচ চালাতে গিয়ে। গত কয়েক দিন পূর্বে তার শারীরিক অবস্থার অবনতি হলে আবারো ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মৃত্যুর কাছে হার মানে সজীব। 

সজিবের নিকটাত্মীয় প্রদীপ দাশ মুঠোফোনে বলেন, সজীব লেখাপড়ায় অত্যন্ত মেধাবী একজন শিক্ষার্থী ছিল। তার স্বপ্ন ছিল বড় হয়ে সে ডাক্তার হবে। কিন্তু ক্যান্সারের কাছে হার মেনে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়ে সজীব। সবাই সজীবের জন্য আশীর্বাদ করবেন।

এমএসএম / জামান

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী