ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

আক্কেলপুরে গভীর নলকূপের ৩টি ট্রান্সফরমার চুরি


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ৩-২-২০২৪ দুপুর ৩:২৪

জয়পুরহাটের আক্কেলপুরে একাধিক মালিকানার গভীর নলকূপের ৩টি বৈদ্যুতিক ট্রান্সফরমারের তামার অংশ চুরির অভিযোগ ওঠেছে। ঘটনাটি উপজেলার সোনামুখী ইউনিয়নের তালঘড়িয়া মাঠে ঘটেছে।

স্থানীয় ও নলকূপ মালিকদের সাথে কথা বলে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে ওই গভীর নলকূপের পল্লী বিদ্যুৎ সমিতি থেকে ক্রয়কৃত ৩টি বৈদ্যুতিক ট্রান্সফরমারের তামার অংশ চুরি হয়। শনিবার সকালে স্থানীয় এক কৃষক ট্রান্সফরমারের ভাঙ্গা অংশ বৈদ্যুতিক খুটির নিচে ও পাশের একটি জমিতে বিক্ষিপ্ত অবস্থায় দেখে নলকূপের মালিকদের খবর দেয়। এ ঘটনায় আক্কেলপুর থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে। ওই নলকূপের পানি দিয়ে আশেপাশের প্রায় ১৯৫ বিঘা ফসলী জমিতে সেচ দেওয়া হয়। 

স্থানীয় বাবু নামের এক কৃষক বলেন, আজ সকালে আমার জমিতে সেচ দেওয়ার কথা ছিল। কিন্তু ট্রান্সফরমার চুরি হওয়ার কারণে সেচ দিতে পারছিনা। ফসলের অনেক ক্ষতি হয়ে যাবে।ওই নলকূপের একাংশের মালিক ছানোয়ার হোসেন বলেন, এই ঘটনায় আমাদের প্রায় ২ লক্ষ ১০ হাজার টাকার ক্ষতি হয়েছে। সেচের অভাবে মাঠের ফসলগুলোরও অনেক ক্ষতি হবে। ট্রান্সফরমার চুরির ঘটনায় আক্কেলপুর থানায় অভিযোগ হওয়ার বিষয়ে অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান নিশ্চিত করেছেন। 

এমএসএম / এমএসএম

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ