গুইমারার তৈকর্মা স্পোর্টিং ক্লাবের ফুটবল ফাইনালে খেলার পুরস্কার বিতরণ
হাজারো দর্শকের উপস্থিতিতে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার তৈকর্মা স্পোর্টিং ক্লাবের আয়োজনে শীতকালীন ফুটবল টুর্নামেন্টের ২৪ ইং ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া টুর্নামেন্টে ১৮ টি দল অংশ নেয়।
২ ফেব্রুয়ারী বিকালে তৈকর্মা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে তৈকর্মা স্পোর্টিং ক্লাব ও নতুনপাড়া একাদশের মধ্যে ফাইনাল খেলাটি হয়। খেলায় ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নতুনপাড়া একাদশ।
ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা।
পুরস্কার বিতরণ পূর্ব বক্তব্যে প্রধান অতিথি বলেন ফুটবল খেলাসহ সকল খেলাধুলা মানুষের মনকে উৎফুল্ল রাখে। যুবকদের সকল অসামাজিক কাজ থেকে বিরত রাখে বর্তমান সরকার ক্ষমতায় খেলাধূলা উন্নয়নে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় প্রত্যেক উপজেলা শহরে একটি করে মিনি স্টেডিয়ামের কাজ চলমান। খুব শীগ্রই গুইমারা উপজেলায় স্টেডিয়ামের কাজ হবে বলে জানান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাছছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংশে চৌধুরী, অংগজাই মারমাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন