কৃষ্ণপুর কে সন্ত্রাসমুক্ত করতে হবেঃ এমপি নিক্সন চৌধুরী
কৃষ্ণপুর ইউনিয়কে কে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত ইউনিয়ন করতে হবে বলেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন।
শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১টায় সদরপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তিনি আরো বলেন আমরা একটা অভিযান পরিচালনা করবো আইন-শৃঙ্খলা বাহিনীর সকল সদস্যদের সাথে নিয়ে। কৃষ্ণপুর ইউনিয়নকে ঠান্ডা করতে পারলে সদরপুর আর কোন সমস্যা থাকবে না। এছাড়া চরমানাইর ইউনিয়ন একটি বর্ডার এরিয়া তাই ওখানে মাদকের আনাগোনা থাকতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে বলে আহ্বান জানান। ফসলি জমি থেকে অবৈধভাবে বেকু ও ড্রেজার দিয়ে মাটি কাটা বন্ধ করার নির্দেশ দেন। দেশীয় অস্ত্র যাদের কাছে আছে তাদের স্বেচ্ছায় জমা দেওয়ার জন্য নির্দেশ দেন অন্যথায় কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলীর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, উপজেলা সকল ইউনিয়নের চেয়ারম্যান সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন