ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

নগরকান্দায় ইজিবাইক ছিনতাই চক্রের নারী সহ ৪ সদস্য আটক


আবু নাছির, নগরকান্দা photo আবু নাছির, নগরকান্দা
প্রকাশিত: ৪-২-২০২৪ দুপুর ১:৯

ফরিদপুরের নগরকান্দায় ইজিবাইক ছিনতাই চক্রের নারী সহ ৪ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। উপজেলার তালমা ইউনিয়নের শাকপালদিয়া এলাকা্দুয় অবিযান চালিয়ে দুইজন আসামী আটক করে। তাদের দেওয়া তথ্যমতে আরও দুই আসামিকে আটক করে।রবিবার (০৪ ফেব্রুয়ারি) সকালে নগরকান্দা-সালথা থানা সহকারী পুলিশ সুপার আসাদুজ্জজামান শাকিল নগরকান্দা থানায় প্রেস বিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

আটকৃতরা  হলেন ১। তরিকুল খান, ২। আরমান খান, ৩।রুমা খানম, ৪। ইমারত মোল্লা, আটক ইমারত মোল্লার বাড়ি বোয়ালমারী উপজেলায় ও অপর তিনজনের বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায়।সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান সাকিল জানান, গত (২৪ জানুয়ারী) সন্ধায় নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের পাগলপাড়া এলাকা হতে যাত্রীবেশে একটি ইজিবাইক ছিনতাই করে নিয়ে যায় চারজন অজ্ঞাত নামা দুষ্কৃতিকারী। পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। সত্যতা পাওয়ার পর অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে নগরকান্দা থানায় একটি ইজিবাইক ছিনতাই মামলা হয়। মামলা নং-২৫, তারিখ ২৮/০১/২০২৪ ইং।
মামলা হওয়ার পরে ফরিদপুর পুলিশ সুপারের দিকনির্দেশনায় গুপ্তচর নিয়োগ ও তথ্য প্রযুক্তির সহযতায় ঘটনায় জড়িত আসামিদের শনাক্ত করা হয়। পরবর্তীতে তাদের  গ্রেফতার ও মালামাল উদ্ধারের জন্য পুলিশ পরিদর্শক তদন্তের নেতৃত্বে নগরকান্দা থানার একটি টিম অভিযান শুরু করে। একপর্যায়ে বিভিন্ন যায়গায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করেন এবং ইজিবাইক বিক্রির ২০ হাজার টাকা উদ্ধার করে।

নগরকান্দা থানা অফিসার ইনচার্জ আমিনুর রহমান  বলেন, আসামীদের প্রাথমিক জিজ্ঞেসাবাদে তারা ঘটনার সাথে জড়িত কথা স্বীকার করেছে। লুন্ঠিত ইজিবাইক উদ্ধার অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

এমএসএম / এমএসএম

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা

তিন বন্ধুর হাত ধরে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’