ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

ভোলার পশ্চিম ইলিশা ইউনিয়নের শীর্ষ জুয়ারি গ্রুপ গ্রেফতার


ভোলা প্রতিনিধি photo ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ৪-২-২০২৪ দুপুর ৩:০

ভোলা সদর উপজেলার ৩নং পশ্চিম ইলিশা ইউনিয়নের শীর্ষ জুয়ারি গ্রুপের ৯ জনকে গ্রেফতার করেছে ভোলা গোয়েন্দা পুলিশ ডিবি। শনিবার (৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে পশ্চিম ইলিশা ইউনিয়নের দক্ষিণ চরপাতা গ্রামের মালের হাট বাজারের আলাউদ্দিন মোড়াদারের ডেকোরেশন দোকানের মধ্যে জুয়া খেলা অবস্থায় তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ৯ জুয়ারি হলেন- দক্ষিণ চরপাতা গ্রামের মৃত আবুল বাশারের ছেলে মো. আলাউদ্দিন মোড়াদার (৩৮), সবুজ বেপারির ছেলে মো. পারভেজ হোসেন (২৩), মৃত চান মিয়ার ছেলে মো. জসিম তালুকদার (৩৫), মৃত আবুল কাশেমের ছেলে মো. মাহবুব (১৯), মৃত শাহে আলম তালুকদারের ছেলে মো. বাবুল তালুকদার (৫৫), আবুল খায়ের মিয়ার ছেলে মো. নেছার উদ্দিন (৩২), মৃত আব্দুল বারেক মিয়ার ছেলে মো. খোকন (৪০), মৃত মোস্তফা বকশির ছেলে মো. জাহাঙ্গীর বকশি (৪৮), মৃত ধলু খলিফার ছেলে মো. কাজল ইসলাম (৪২)।

ভোলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) মো. আসাদুজ্জামান খান এক প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের বলেন, গ্রেফতার হওয়া সকলে পশ্চিম ইলিশা ইউনিয়নের শীর্ষ জুয়ারি। এঁরা প্রতিদিন জুয়ার আসর বসায়। এদের কারণে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা নষ্ট হয়ে যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়৷ জুয়া খেলার এক সেট তাস ও নগদ ১ হাজার ৮'শ ৯০ টাকা জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, আলাউদ্দিন মোড়াদার এই জুয়ার আসর বসায়। সে এই গ্রুপের শেল্টারদাতা। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হওয়ার পর তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে। 

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়