ঢাকা সোমবার, ৮ জুন, ২০২৬

গজারিয়া উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে মতবিনিময় সভা


গজারিয়া প্রতিনিধি photo গজারিয়া প্রতিনিধি
প্রকাশিত: ৪-২-২০২৪ দুপুর ৪:৩

মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার নবাগত  উপজেলা  নির্বাহী অফিসার কোহিনুর আক্তার এর সাথে   সাংবাদিক, বিভিন্ন ইউনিয়ন  চেয়ারম্যান ও উপজেলা সকল দপ্তরের কর্মকর্তাদের এক মতবিনিময় সভার আয়োজন করেন গজারিয়া উপজেলা প্রশাসন। গজারিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার  (৪ ফেব্রুয়ারি ) গজারিয়া উপজেলা পরিষদের  সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি এম রাশেদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গজারিয়া উপজেলার নবাগত  উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, গজারিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ রাজীব খান, গজারিয়া উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান আতাউর রহমান খান নেকী।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হাফিজুজ্জামান খান জিতু,  টেঙ্গারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল হাসান ফরাজী, বাউশিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান প্রধান,বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুজ্জামান খান জুয়েল, ভবেরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইন্জিনিয়ার সাহিদ মোহাম্মদ লিটন, গজারিয়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মুন্সীগঞ্জ কাগজ এর সম্পাদক আরফিন মোল্লা, গজারিয়া প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম,  সহ সভাপতি আমিরুল ইসলাম নয়ন, সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক   আল-আমিন, সাইদ আফরান,  ক্রীড় সম্পাদক রাজু বাবু,    গজারিয়া প্রেসক্লাব এর কার্যনির্বাহী সদস্য ও দৈনিক সকালের সময় পত্রিকার গজারিয়া উপজেলা প্রতিনিধি মোঃ আরিফুর রহমান সাগর, সাংবাদিক আক্তার হোসেন বাবু, খাইরুল ইসলাম হৃদয়, রাজু, রানা সরকার, ওসমান গণি। উপজেলা দপ্তরগুলোর মধ্যে উপস্থিত ছিলেন   উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আতাউর রহমান ভূঞা , উপজেলা  মহিলা বিষয়ক কর্মকর্তা সাদিয়া আফরিন , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা সুমাইয়া ইয়াকুব , উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ছাঈদ মল্লিক  সহ  প্রমুখ।

নবাগত গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর আক্তার বলেন, আপনারা সকলে যে ভাবে আগের স্যার কে সহযোগিতা করেছেন আমি আশা করি আপনারা আমাকেও সেভাবে সহযোগিতা করবেন। আমি যেন আমার সততা ও নিষ্ঠার সাথে আমার কাছে অর্পিত দায়িত্ব গুলো পালন করতে পারি তার জন্য আপনারা সকলে আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, জনপ্রতিনিধি, সাংবাদকর্মীসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে ওয়ারেন্টমুলে দুইজন গ্রেপ্তার

মানবিক কাজ আর জনসম্পৃক্ততায় আলোচনার কেন্দ্রে মহিলা কাউন্সিলর পদপ্রার্থী ফারিবা চৌধুরী লেমি

শ্রীমঙ্গলে পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল,গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট

বরগুনায় মাথাবিহীন, ব্যবসায়ীর লাশ উদ্ধার

পূর্বধলা থানার বিশেষ অভিযানে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের আরও ১৮ নেতাকর্মী গ্রেফতার

মাদক ও তামাকের বিরুদ্ধে বোয়ালমারীতে বসছে ব্যাতিক্রমী ফুটবলের আসর

ভূরুঙ্গামারী বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৯৯ ব্যবসায়ীর মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

‎সুনামগঞ্জের আলোচিত গৌরারং ইউনিয়নে ১১ বছরের শিশু ধর্ষণকারী বদরুলকে আটক করেছে পুলিশ

সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যাচার করে দেশ অস্থিতিশীল করা যাবে না-এডভোকেট রিংকু

সিংড়ায় আড়াই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

তারাগঞ্জে টায়ার পুড়িয়ে তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানে ১ লক্ষ টাকা জরিমানা

পটুয়াখালীতে বিসিপিএস এর সিদ্ধান্ত বাতিল ও ৬ দফা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন-বিক্ষোভ মিছিল