ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সাত ডাকাত গ্রেফতার
ঢাকার কেরাণীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ০৭ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।গ্রেফতারকৃতরা হলেন, মোঃ আনোয়ার হোসেন (৪৫), মোঃ মাহমুদুল হাসান (৩১), মোঃ হিরা রহমান, বিজয় (২০), মোঃ খোকন মাল (৩৩), মোঃ জুয়েল (২৭), মোঃ সাগর (২৬), মোঃ ফয়সাল আহম্মেদ রাসেল (২৫)। আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া ও অপ্স) আমিনুল ইসলাম। তিনি বলেন, গত শনিবার মধ্যে রাতে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার আব্দুল্লাহ্পুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, একটি পিকআপ, তিনটি ছোড়া, একটি ডেগার, একটি লোহার রড, একটি প্লাস্টিকের পাইপ, একটি কাঠের লাঠি, দুইটি রশি ও দুইটি গামছা জব্দ করা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত ব্যক্তিরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন যাবৎ ঢাকার কেরাণীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি ও মাদক ব্যবসা করে আসছিল। এছাড়া তারা ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময়ে যানবাহন থামিয়ে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি করে সেখান থেকে দ্রুত পালিয়ে যেত। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে একটি ডাকাতি প্রস্তুতির মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত