ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

তাহিরপুরে আদিবাসী নারীকে ধর্ষণ


তাহিরপুর প্রতিনিধি  photo তাহিরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৮-২০২১ রাত ৯:১০

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী রাজাই গ্রামে চার সন্তানের জনক কর্তৃক জোরপূর্বক বিবাহিতা ২০ বছর বয়সী এক আদিবাসী নারীকে ধর্ষণের অভিযোগে আব্দুর রশিদ (৪০) নামে এক লম্পটকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে আজ শনিবার (১৪ আগস্ট) সকাল ৭ টার দিকে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের সীমান্ত গ্রাম রাজাইয়ে। লম্পট রাশিদ মিয়ার ঘরে দুই স্ত্রী ও চার সন্তান রয়েছে।

স্থানীয় এলাকাবাসী ও ধর্ষিতার পরিবার সূত্রে জানা যায়, রাজাই গ্রামের ওই ধর্ষিতা নারী আজ সকাল ৭টার দিকে বাড়ির পাশেই পাহাড়ি ছড়ায় গোসল করতে যায়। ধর্ষক রাশিদ মিয়াও ওই সময় ছড়ায় গোসল করতে যায়। এ সময় লম্পট রাশিদ ওই আদিবাসী নারীর কাছে গোসল করার জন্য কৌশলে সাবন চেয়ে তার কাছে গিয়ে কুপ্রস্তাব দেয়। এতে আদিবাসী নারী রাজি না হলে জোরপূর্বক ছড়ার পাশেই জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। এ সময় মুললধারে বৃষ্টি থাকায় ওই ধর্ষিতা আদিবাসী নারীর ডাক-চিৎকার আশপাশের লোকজন শুনতে না পারায় ধর্ষক রাশিদ পালিয়ে যায়। পরে বাড়িতে এসে ওই নারী তার পরিবারের লোকজনকে ধর্ষণের ঘটনাটি জানালে তার পরিবারের লোকজন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম, ইউপি সদস্যা শুসমা জাম্ভিল ও থানা পুলিশকে অবিহিত করলে দুপুরেই থানার এসআই শাহাদত হোসাইন অভিযান চালিয়ে রাজাই গ্রাম থেকে অভিযুক্ত লম্পট রাশিদ মিয়াকে গ্রেফতার করেন।

বড়দল উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম এ বিষয়ে বলেন, সকালে আমার ইউপি সদস্যা শুসমা জাম্বিল আমাকে মোবাইল ফোনে জানিয়েছেন।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণের ঘটনার অভিযোগ পেয়েই সাথে সাথে অভিযান চালিয়ে অভিযুক্ত রাশিদ মিয়াকে আটক করা হয়েছে।

এমএসএম / জামান

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা