আনোয়ারায় বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে আগুনে পুড়ল ১৮বসতবাড়ি, শিশুসহ অগ্নিদগ্ধ ৫
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নে বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে আগুন লেগে একই সাথে ১৮টি ঘর আগুনে পুড়ে গেছে এবং অগ্নিদগ্ধ হয়েছেন শিশুসহ পাঁচজন।
সোমবার (০৫) ফেব্রুয়ারি রাত ১টার দিকে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।এতে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে পরে খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি টিম দিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।অগ্নিদগ্ধরা হলেন মোঃ জামাল(৪৫),তানিয়া আকতার (০৬) নিহা আকতার (১৪),হাসান (১০),হেলাল উদ্দিন (৩২)।তাদেরকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করে হয়েছে।
ক্ষতিগ্রস্তরা হলেন,উত্তর পরুয়াপাড়া গ্রামের ১নং ওয়ার্ড করিম মাঝির বাড়ির মোঃ জামাল,মোঃ হেলাল,আবুল কালাম,আবুল কাসেম,আজগর আলী,আমজাদ হোসেন,আনোয়ার হোসেন,আবদু সত্তার,মোঃ মামুন,মোঃ আনিছ,মোঃ জসিম,মোঃ কাইয়ুম,মোঃ সেলিম,নুরুল হক,আব্দুল হক,জাহানারা বেগম,আব্দুস সালাম,মোঃ ইউসুফ।নগদ অর্থ এবং মালামালসহ ক্ষয়ক্ষতি আনুমানিক এক দেড় কোটি টাকা বলে জানান তারা।
সকালে বিভিন্ন মানবিক সংগঠন পরিদর্শন করেন এবং চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পক্ষ থেকে রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান আমিন শরীফ ১৮ পরিবারের মাঝে অর্থ এবং কম্বল বিতরণ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মংসং মারমা বলেন,খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনেন।বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। এতে ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী