ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

সুন্দরবনে বাঘ সংরক্ষণে জনসচেতনতা কার্যক্রম বিষয়ে সেমিনার


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ৫-২-২০২৪ দুপুর ৪:৫৮

সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের উদ্যোগে বাঘ সংরক্ষণে জনসচেতনতা কার্যক্রম উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার (৫ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্পের সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। এতে সম্মানিত অতিথি হিসাবে বন্যপ্রানী ও বন আইন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মোঃ আজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান,কয়রা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ টিপু সুলতান ও প্রেসক্লাবের সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম। বানিয়াখালী স্টেশন কর্মকর্তা মোঃ মনিরুল ইসলামের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, আলহাজ্ব আব্দুল্যাহ আল মাহমুদ, প্রভাষক শাহনেওয়াজ শিকারী,সরদার নূরুল ইসলাম কোম্পানী, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মন্ডল, সুশীলনের সহকারি পরিচালক শাহিনা পারভীন, বেডসের মধু বিশেষজ্ঞ ইসমে আজম ঋজু প্রমুখ।  সেমিনারে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, সিএমসি প্রতিনিধি, এনজিও প্রতিনিধি সহ সুশিল সমাজের লোকজন অংশ গ্রহন করেন। সেমিনারে বক্তারা বাঘের প্রাকৃতিক আবাস রক্ষা করা  এবং বাঘ সংরক্ষণের জন্য সাধারণ মানুষের মধ্যে বন আইন সচেতনতা সৃষ্টি করে এর সম্পর্কে থাকা ভুল ধারণা ও ভয় দুর করার কথা  তুলে ধরে বলেন, মানুষ নিজের দোষে বাঘের কবলে পড়ে শিকার হয়। উল্টো বাঘই মানুষকে ভয় পায়। পারতপক্ষে এড়িয়ে চলার চেষ্টা করে।  সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশ বন্ধ করতে হবে। বাঘের ভেতরের চরিত্রটাকে তার মতো থাকতে দিতে পারলে মানুষের সঙ্গে বাঘের সংঘাত হবে না। তাতে বাঘেরও বদনাম হবে না মানুষখেকো হিসেবে, মানুষেরও বদনাম হবে না বাঘ হত্যাকারী হিসেবে। বাঘ বাঁচলে শুধু বন নয়, মানুষও বাঁচবে। আর বাঘের সংখ্যা কমায়, বন ধ্বংসের সঙ্গে ধ্বংস হবে মানুষও।যে কোনো মূল্যে সকলের সম্মিলিত ভাবে বাঘ শুধু রক্ষা নয়, বাঘের সংখ্যা বাড়াতে হবে। চোরাকারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। বাঘ হারালে দেশের অনেক কিছুই হারিয়ে যাবে।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ