গাজীপুরে নারীর কাছে চাঁদা দাবী জিহাদ হাসানের
গাজীপুরে এক নারীকে হত্যার হুমকি দিয়ে মোবাইল ছিনিয়ে নেয় সাংবাদিক পরিচয় দেয়া এক যুবক। রবিবার (৪ ফেব্রুয়ারী) রাত ১টার দিকে গাজীপুর মহানগরের টঙ্গী এলাকায় মুক্তা আক্তার নামে এক নারী বাসায় যাওয়ার সময় জিহাদ হাসান(৩৫) নামের এক কথিত সাংবাদিক তার পথ রোধ করে। এসময় ওই নারীকে একা পেয়ে কু-প্রস্তাব দেয়। ভুক্তভোগী নারী জিহাদের কুপ্রস্তাবে রাজি না হওয়ায়, তার কাছে টাকা দাবী করে।
সে টাকা দিতেও অস্বীকার করলে তার মাথায় আঘাত করে রক্তাক্ত করে তার কাছে থাকা দুটো মোবাইল ফোন এবং ভ্যানিটি ব্যাগে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
এ ঘটনা কাউকে না জানানোর হুমকি দেয়। জানালে ওই ভুক্তভোগী নারীকে হত্যা করা হবে বলেও জানায়। তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় অভিযোগ দায়ের করেন।
প্রসঙ্গত, জিহাদ দীর্ঘদিন ধরে ভুক্তভোগী ওই নারীকে কুপ্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল। এবং তার কাছে চাঁদা দাবী করেও আসছিল। সাংবাদিক পরিচয় দেয়ায় জিহাদের ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পায়নি। সে পুলিশের সোর্স হিসেবেও কাজ করত বলে জানা গেছে। পুলিশের সাথে চলাফেরা করত বলে তাকে সবাই ভয় পেত। তার ভয়ে ভুক্তভোগী ওই নারীসহ মুখ খুলতে কেউ সাহস পায়নি।
এমএসএম / এমএসএম
সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত