ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

রুসদী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ


মীর রাতুল, শ্রীনগর photo মীর রাতুল, শ্রীনগর
প্রকাশিত: ৫-২-২০২৪ বিকাল ৫:৩৫

 শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নের রুসদী গ্রামে অবস্থিত রুসদী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শত বছরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটির নিজস্ব খেলার মাঠে আনন্দ ও উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারেফ হোসাইন। 
বিদ্যালয়টির এডহক কমিটির সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফীর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান শেখের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তন্তর ইউপি চেয়ারম্যান মো. আলী আকবর। এ সময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি মো. শাইদুর রহমান, অভিভাবক সদস্য মো. ফরহাদ হোসেন পেল্টু ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক, স্থানীয় ইউপি সদস্যগণ। 
বিভিন্ন ইভেন্টে অনুষ্ঠিত খেলায় অংশ গ্রহনকারী বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আমন্ত্রিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ