ভোলাহাটে ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ ফেব্রুয়ারী সোমবার বিকেলে ইমামনগর বাজার সংলগ্ন ইমামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অত্র বিদ্যালয়ের সদ্য সাবেক প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ বাংলা ব্যাংকের এরিয়া ম্যানেজার মোঃ আব্দুর রাজ্জাক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ পিয়ার জাহান, সেলস ম্যানেজার মোঃ সাইদুর রহমান, পাঁচটিকরী আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মোঃ আফতাব উদ্দিন, বীরেশ্বর পুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান।
সুজন-সুশাসনের জন্য নাগরিক ভোলাহাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক বি.এম রুবেল আহমেদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মাস্টার এন্টারপ্রাইজ (আউটলেট) এর স্বত্বাধিকারী মোঃ বাইতুল্লাহ আল মামুর।
এসময় ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের বিভিন্ন পয়েন্টের এজেন্ট, গ্রাহক এবং সুধীজন উপস্থিত ছিলেন। ডাচ বাংলা এজেন্ট ব্যাংকে নিঃসংকোচে টাকা লেনদেন করার জন্য আহবান জানান উপস্থিত ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়
Link Copied