ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

ছোট ভাইয়ের কোদালের কোপে বড় ভাই নিহত


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ৬-২-২০২৪ দুপুর ২:৪২
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ছোট ভাইয়ের কোদালের কোপে বড়ভাই মিজানুর রহমান (৪৮) নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের বাবা খাইরুল আমিন থানায় একটি অভিযোগ দিয়েছেন বলে জানান ওসি।
 
সোমবার (৫ ফেব্রুয়ারী ) সকাল ১০টার দিকে উপজেলার বসুনিয়াপাড়া এ ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান ওই গ্রামের খায়রুল আমিনের বড় ছেলে।
 
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানায়, সোমবার সকালে বাড়ি পাশে কোদাল নিয়ে পানির ড্রেন বন্ধ করতে যান ছোট ভাই রবিউল ইসলাম। এসময় ওই ড্রেন করা নিয়ে কথা কাটাকাটির সৃষ্টি হয়। এক পর্যায়ে ওই কোদাল দিয়েই তার মাথায় আঘাত করলে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান বড় ভাই মিজানুর। পরে স্থানীয়রা এগিয়ে এসে মিজানুরকে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত ২টায় রংপুর মেডিকেল কলেজে তিনি মারা যান বলে জানান ওসি। নিহতের বাবা খায়রুল আমিন বলেন, জমির ড্রেন নিয়ে দুই ভাইয়ের কথা কাটাকাটির এক পর্যায়ে এই ঘটনা ঘটে।
 
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ-উন-নবী জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ