ছোট ভাইয়ের কোদালের কোপে বড় ভাই নিহত
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ছোট ভাইয়ের কোদালের কোপে বড়ভাই মিজানুর রহমান (৪৮) নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের বাবা খাইরুল আমিন থানায় একটি অভিযোগ দিয়েছেন বলে জানান ওসি।
সোমবার (৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার বসুনিয়াপাড়া এ ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান ওই গ্রামের খায়রুল আমিনের বড় ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানায়, সোমবার সকালে বাড়ি পাশে কোদাল নিয়ে পানির ড্রেন বন্ধ করতে যান ছোট ভাই রবিউল ইসলাম। এসময় ওই ড্রেন করা নিয়ে কথা কাটাকাটির সৃষ্টি হয়। এক পর্যায়ে ওই কোদাল দিয়েই তার মাথায় আঘাত করলে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান বড় ভাই মিজানুর। পরে স্থানীয়রা এগিয়ে এসে মিজানুরকে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত ২টায় রংপুর মেডিকেল কলেজে তিনি মারা যান বলে জানান ওসি। নিহতের বাবা খায়রুল আমিন বলেন, জমির ড্রেন নিয়ে দুই ভাইয়ের কথা কাটাকাটির এক পর্যায়ে এই ঘটনা ঘটে।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ-উন-নবী জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied