ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে ঢাকাকে উড়িয়ে শীর্ষে রংপুর


ওমর ফারুক photo ওমর ফারুক
প্রকাশিত: ৬-২-২০২৪ বিকাল ৬:১৬

 বিপিএলে নিজেদের সপ্তম ম্যাচে দুর্দান্ত ঢাকার বিপক্ষে ৬০ রানের জয় পেয়েছে রংপুর রাইডার্স। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ অবস্থান আরও সুসংহত করলো দলটি।

আজ মিরপুরে টস জিতে আগে বোলিং বেছে নেন ঢাকা অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে তাদের ব্যাট থেকে আসে ৬৭ রান তুলেন বাবর আজম এবং রনি তালুকদার। ৩৯ রান করে রনি ফিরলে ভাঙে এই জুটি। ওয়ানডাউনে নেমে বাবরকে সঙ্গ দেন সাকিব। তবে বাবর ৪৭ রানে থেমে যান পাকিস্তানের সাবেক অধিনায়ক। ৪৩ বলের ইনিংসে বাবরের ব্যাট থেকে আসে ৫ বাউন্ডারি। শেষ দিকে ২০ বলে ৩৪ রান আসে সাকিবের ব্যাট থেকে। নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেটে রংপুর করে ১৭৫ রান। 

১৭৬ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রতিদ্বন্দ্বিতাও গড়তে পারেনি ঢাকা। ঢাকার হয়ে ৩১ বলে ৩ চার এবং ৩ ছক্কায় সর্বোচ্চ ৪৪ রান করেন নাঈম শেখ। বড় রান তাড়ায় সুবিধা করতে পারেনি আর কেউ। ১২ বল বাকি থাকতেই ১১৫ রানে সবকয়টি উইকেট হারিয়ে ফেলে রাজধানীর দলটি। চলতি বিপিএলে যা সর্বনিম্ন স্কোর ঢাকার। ২০ বলে ৩৪ রানের দুর্দান্ত ইনিংস খেলার পর বোলিংয়ে ১৬ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন সাকিব

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে