মহাপবিত্র ইসলামী সম্মেলন ও বিশ্ব উরস শরীফ উপলক্ষে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি
বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরীর পবিত্র (ওফাত) স্মরণে মহাপবিত্র ইসলামী সম্মেলন ও বিশ্ব উরস শরীফ আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারী ২০২৪, অনুষ্ঠিত হতে যাচ্ছে ফরিদপুর জেলার সদরপুর উপজেলার বাইশরশি জাকের মঞ্জিল,স্পিনিং মিল মাঠে। চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি।
উক্ত অনুষ্ঠানে জাকের পার্টি, ২৪ টি সহযোগী সংগঠন, মহিলা ফ্রন্ট ও ছাত্রী ফ্রন্ট এবং বহির্বিশ্ব জাকের পার্টির সর্বস্তরের নেতা, নেত্রী, কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের আগমন ঘটবে বলে কর্মব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দপ্তরের কর্মীরা। ইতিমধ্যেই তাদের থাকা-খাওয়া, অজু-গোসল ও নামাজ আদায়ের জন্য সব ধরণের ব্যবস্থা সম্পূর্ন হয়েছে। এছাড়া উরসে আগতদের নিরাপত্তায় পুরো মিল এলাকাজুড়ে থাকবে সি.সি ক্যামেরা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিজস্ব সেচ্ছাসেবক সদস্য প্রস্তুত রাখা হয়েছে বলে জানান, জাকের পার্টি ফরিদপুর সাংগঠনিক জেলা-১ এর সভাপতি, আব্দুল রাজ্জাক বেপারী।
আগামী ১২ ফেব্রুয়ারী সোমবার বাদ আছর সকল আশেকান জাকেরান ধর্ম প্রাণ মুমীন, মুসলমান ও অন্যান্য ধর্মের শান্তিকামী মানুষ কাফেলা নিয়ে বাইশরশি জাকের মঞ্জিলে আসবেন। ওয়াক্তিয়া নামাজ, তেলাওয়াতে কালামে পাক, নফল ইবাদত বন্দেগী, মিলাদ মাহফিল, মোরাকাবা মোশাহেদা, জেকের আসকার, ওয়াজ নসিহত এবং আখেরী মুনাজাতের মধ্য দিয়ে আগামী ১৩ ফেব্রুয়ারী মঙ্গলবার অনুষ্ঠানের সমাপ্তি হবে।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন