সুবর্ণচরে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
" ক্রীড়ায় শক্তি ক্রীড়ায় বল ' মোবাইল গেমস ছেড়ে খেলার মাঠে চল, এই স্লোগানে নোয়াখালীর সুবর্ণচর উপজেলা পরিষদ প্রাঙ্গণে অফিসার্স ক্লাবের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা, পুরস্কার বিতরণী, নৈশ ভোজ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ই ফেব্রুয়ারি) রাত ৯টার সময় সুবর্ণচর উপজেলা পরিষদ অফিসার ক্লাব মাঠে এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সুবর্ণচর উপজেলা পরিষদের উপজেলা নির্বাহী অফিসার আল আমিন সরকার এর সভাপতিত্বে উপজেলা সহকারি কমিশনার( ভূমি) অশোক বিক্রম চাকমার সঞ্চালনায় ফাইনাল খেলার বিজয়ীদের মাঝে ট্রফি তুলে দেন ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ১নং চরজব্বর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট ওমর ফারুক, ২ নং চরবাটা ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম রাজীব, ৫নং চর জুবলি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল্লাহ খসরু, বিশিষ্ট সমাজসেবক ছায়েদুল হক ভূঁইয়া, বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যাবসায়ী আব্দুর রহমানসহ আরো অনেকে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সকল কর্মকর্তা - কর্মচারীসহ সাংবাদিক সাংবাদিক লিটন চন্দ্র দাস , সাংবাদিক ইমাম উদ্দিন সুমন, মুজাহিদুল ইসলাম সোহেল, আবুল বাশার, হাসিব আল আমিন, সাংবাদিক আব্দুল আজিজ, মোঃ ছানা উল্লাহ প্রমুখ।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রথম স্থান অধিকার করেছেন ফরহাদ হোসেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও নাজমুল হুদা জিগার উপজেলা উপ- সহকারী কৃষি কর্মকর্তা।
দ্বিতীয় স্থান অধিকার করেছেন ফয়জুর রহমান উপজেলা মৎস্য কর্মকর্তা ও আবুল কালাম আজাদ নৈশ প্রহরী উপজেলা কৃষি অফিস। তৃতীয় স্থান অধিকার করেছে এটিএম মোহিতুল ইসলাম উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও পাপ্পু দত্ত সরকারি উপজেলা পরিসংখ্যান অফিস।
নৈশ ভোজের আয়োজন করে চরজব্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট ওমর ফারুক।
এমএসএম / এমএসএম
তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।
চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন
আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ
পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার
বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২
মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।
হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা