পঞ্চগড়ে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
পঞ্চগড়ে ট্রেনে কাটা পড়ে মো.বাচ্চু (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।দূর্ঘটনাটি বৃহস্পতিবার (৮ জানুয়ারী) সকালে পঞ্চগড়-ঢাকা রেললাইনের সদর উপজেলার মাগুরা প্রধানপাড়া এলাকায় ঘটে।নিহত বাচ্চু সদর উপজেলার মাগুরা প্রধান পাড়ার খাদেমুল ইসলামের ছেলে।
এলাকাবাসীর বরাত দিয়ে মাগুরা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো.লতিফুল ইসলাম বলেন,বাড়ির অদূরে রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল মানসিক ভারসাম্যহীন মো.বাচ্চু।এসময় ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস মাগুরা প্রধানপাড়ার বড় ব্রীজ এলাকায় পৌঁছালে বাচ্চু, ট্রেনটি আটকানোর চেষ্টায় রেললাইনের মাঝে দাড়িয়ে যায়।এতে ট্রেনটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জানা যায়, ৮-১০ বছর ধরে মানসিক ভারসাম্যহীন বাচ্চু। কিছুদিন ভালও ছিল, আবার গত তিন মাস ধরে বেশি অসুস্থ। এলাকাবাসী তার চিকিৎসার জন্য টাকাও তুলেছিলেন।
দিনাজপুর রেলওয়ে থানার ওসি হারুন অর রশিদ মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
Link Copied