ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

উলিপুরে পরীক্ষার্থীদের বিদায় ও নতুনদের বরণ অনুষ্ঠিত


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ৮-২-২০২৪ দুপুর ৩:১৪

'এসো হে নবীন এসো এসো এসো আলোর মিছিলে। ভুলিতে পারিবনা যারে তারা কি আমাদের ভুলিতে পারে'। কুড়িগ্রামের উলিপুরে পৌরসভাধীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হযরত ফাতিমা (রাঃ) পৌর বালিকা বিদ্যালয় ও কলেজে ২০২৪ ইং শিক্ষাবর্ষে ভর্তিকৃত ষষ্ঠ শ্রেনীর শিক্ষার্থীদের বরণ এবং এস,এস,সি ও এইস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হয় হযরত ফাতিমা (রাঃ) পৌর বালিকা বিদ্যালয় ও কলেজ মাঠে ভর্তিকৃত ষষ্ঠ শ্রেনীর শিক্ষার্থীদের বরণ এবং এস,এস,সি ও এইস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান। এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া  মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন উক্ত বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মোঃ জিয়াউর রহমান। ভর্তিকৃত ষষ্ঠ শ্রেনীর শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। বিদায়ী পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ সামগ্রী দিয়ে বিদায় দেয়া হয়। 

অত্র বিদ্যালয়ের অধ্যক্ষ হাফিজ রুহুল আমীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল মজিত (হাড়ি), কমিটির সদস্যবৃন্দ সহ সকল শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকবৃন্দ।

এসময় অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ হাফিজ রুহুল আমীন বলেন, তোমরা যারা ষষ্ঠ শ্রেনীর ভর্তিকৃত শিক্ষার্থী আছ তোমাদেরকে ফুল দিয়ে বরণ করে নিলাম। তোমারা আগামী দিনের ভবিষ্যৎ। আর যারা এখান থেকে বিদায় নিয়ে যাচ্ছ তোমাদের প্রতি রইল দোয়া। তোমারা ভালোভাবে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে ভালো জায়গায় যেন প্রতিষ্ঠিত হতে পার। ভালো জায়গায় প্রতিষ্ঠিত হলে প্রতিষ্ঠানের সুনাম চারিদিকে ছড়িয়ে পড়বে বলে আমি আশা করি।

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা

মান্দায় জাতীয় সমবায় দিবস পালন

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা

গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র‍্যালি ও আলোচনা সভা