বেঁড়িবাধ কেটে লবণ পানি উত্তোলন বন্ধের দাবি সংসদে এমপি রশীদুজ্জামানের
পরিবেশ রক্ষা ও বেঁড়িবাধের স্থায়িত্বের জন্য কয়রায় - পাইকগাছার বেঁড়িবাধ কেটে পাইপ বসিয়ে লবণ পানি উত্তোলন করে চিংড়ি ঘের বন্ধের জোরালো দাবি উঠেছে । লবণ পানির আগ্রাসন থেকে বাঁচতে এলাকাবাসীর দাবি পেক্ষিতে লবণ পানির উঠিয়ে চিংড়ি চাষ বন্ধ ও মিঠা পানিতে পরিকল্পিত ভাবে চিংড়ি চাষ সম্পর্কে জাতীয় সংসদে আইন করার জোরালো দাবি জানান সংসদ সদস্য। ৬ ফেব্রুয়ারী জাতীয় সংসদের প্রথম অধিবেসনে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে বক্তব্য কালে খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান পাইকগাছা-কয়রার লবনপানি মুক্ত মৎস্য চাষ ও টেকসই বেড়িবাঁধের জোরালো দাবি উর্থাপন করেন৷
সংসদে এমপি মোঃ রশীদুজ্জামান চিংড়ি চাষ সম্পর্কে আইন করার দাবি করে প্রধানমন্ত্রী ও সংসদের স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমি কখনো চিংড়ি ঘেরের বিরুদ্ধে নই, পুষ্টি দহিদা মেটাতে মৎস্য বা চিংড়ি আমাদের প্রয়োজন, কিন্তু সেটা কৃষি ফসল ও পরিবেশের ক্ষতি করে নয়? লবন পানির জায়গা নদী-সাগরে থাকুক। তবে জনবসতি ও ফসিল এলাকায় নয়। 'আমার নির্বাচনী এলাকা কয়রা উপজেলার পর আর কোনো গ্রাম নেই, আছে সুন্দরবন ও বঙ্গোপসাগর। একসময় ওই এলাকা নদীর জোয়ারে ডুবে যেত, আবার ভাটায় জেগে উঠত। কোনো ফসল হতো না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম ১৯৭২ সালে ওই এলাকায় বেড়িবাঁধ নির্মাণ করে অফসলি এলাকাকে ফসলি এলাকায় পরিণত করেছিলেন। কিন্তু আশির দশকে সামরিক সরকারের গুন্ডা বাহিনী সেই বাঁধগুলো কেটে লোকালয় নদীর লোনা পানি তুলে অতি লাভের আশায় চিংড়ি চাষ শুরু করে। সেই থেকে চিংড়ি চাষ উপকূলের মানুষের গলায় ফাঁস হয়ে আছে। তিনি লবণ পানি বন্ধে সুনিদিষ্ট আইন তৈরীর আহবান জানান।
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, 'আমার নির্বাচনী এলাকার এক বৃদ্ধ মহিলা আমাকে বলেছেন, তুমি সংসদে গিয়ে প্রধানমন্ত্রীকে গিয়ে আমার কথা কি বলতে পারবে তুমি মাননীয় প্রধানমন্ত্রীকে "সতীনের সঙ্গে সংসার করা যায় কিন্তু লবণপানির সঙ্গে বসবাস করা যায় না।" যখন বঙ্গোপসাগরে নিম্নচাপ শুরু হয়ে যায়, তখন উপকূলের মানুষের কোনো উপায় থাকে না। এসময় তিনি উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য দাবি জানান একটি টেকসই বাঁধ ও অপরটি সুপেয় পানির ব্যবস্থা করা। সংসদ সদস্য রশীদুজ্জামান বলেন, 'আমার এলাকার নদীর বাঁধের নিচ দিয়ে চিংড়ি চাষিদের হাজার হাজার পাইপ ঢোকানো আছে। এমনি করে বাঁধ ছিদ্র করা পাইপে প্রতিনিয়ত নোনাপানি যাওয়া- আসা করে তাহলে সেই বাঁধ মজবুত হবে কীভাবে। ভঙ্গুর বাঁধগুলো যেকোনো দুর্যোগে আবারও উপকূলের মানুষের সংসার ভাসিয়ে নিয়ে যাবে।' দীর্ঘ দিনের প্রত্যাশা জনগুরুত্বপূর্ণ গণমূখি বিষয় জাতীয় সংসদে দাড়িয়ে প্রথম অধিবেশনে উত্থাপন করায় এমপি রশীদুজ্জামানের বক্তব্য মুহুর্তে তা সোসাল মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। কয়রা পাইকগাছার বিভিন্ন পেশার মানুষ মানুষের মধ্যে আশার সঞ্চার হওয়ায় বিভিন্ন মহলের মানুষ এমপি রশীদুজ্জামানকে ধন্যবাদ জানিয়েছেন।
জানা যায় দীর্ঘদিন ধরে কয়রা-পাইকগাছা বাসী ও লবণ পানি উত্তোলন বন্ধ, কৃষি জমি রক্ষা করা, অবিলম্বে সর্বোচ্চ আদালতের রায় বাস্তবায়ন, স্লুইচ গেট গূলি অবিলম্বে মেরামত ও টেকসই স্থায়ী বেঁড়িবাঁধ নির্মাণের দাবিতে আন্দোলন করে আসছিলেন। পাউবোর বাঁধ ছিদ্র করে পাইপ বসিয়ে অবৈধ ভাবে লবন পানি উত্তোলনের বিরুদ্ধে গ্রামবাসী স্থানীয় সংসদ সদস্য,জেলা প্রশাসক, জেলা পরিষদের চেয়ারম্যান,নির্বাহী প্রকৌশলী পানিউন্নয়ন বোর্ড,খুলনা, সাতক্ষীরা সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছে ।বর্তমানে স্থানীয় সংসদ সদস্য সংসদে লবণ পানি উত্তোলন বন্ধে সংসদে বক্তব্য রাখার পর পরই লবণ পানি উত্তোলন বন্ধের দাবি জোরালো হয়েছে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন