হাইকোর্টের রায়ে হাতীমারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নির্বাচন স্থগিত
গাজীপুর মহানগরের কাশিমপুরে হাতীমারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের আগামী ১১ তারিখের গভর্ণিংবডির নির্বাচন স্থগিত করেছেন মহামান্য হাইকোর্ট। মহামান্য হাইকোর্ট বিভাগে দায়ের কৃত রীট পিটিশন নং ১৩৫৮/২০২৪ এর ০৫/০২/২০২৪ ইং তারিখের আদেশ অনুযায়ী হাতীমারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এর গভর্ণিং বডি নির্বাচন ২০২৪ইং এর নির্বাচনী তফসিলের কার্যক্রম আগামী ০৩ (তিন) কার্য দিবসের জন্য অগ্রবর্তী না করার নির্দেশ প্রদান করেন।
বিগত ০৪/০২/২০২৪ ইং তারিখ হাতীমারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ৩ নং ওয়ার্ড, কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর এর গভর্ণিং বডির নির্বাচন ২০২৪ ইং এর গত ১৮.০১.২০২৪ ইং তারিখের নির্বাচনী তফসিলের আইনগত বৈধতা চ্যালেন্জ করে মহামান্য হাইকোর্ট বিভাগে রীট পিটিশন নং ১৩৫৮/২০২৪ ইং দায়ের করা হয়। অতঃপর বিগত ০৫/০২/২০২৪ ইং তারিখে দীর্ঘ শুনানির পর মহামান্য হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি জনাব মোস্তফা জামান ইসলাম ও মাননীয় বিচারপতি জনাব মোঃআতাবুল্লাহ সমন্বয়ে গঠিত একটি দ্বৈত বেঞ্চ উল্লেখিত নির্বাচনী তফসিল কেন বেআইনি ও ইহার কোন কর্তৃত্ব নেই তা জানতে চেয়ে উক্ত রীট পিটিশনের পক্ষ বরাবর রুলনিশি জারী করেন। এবং একই সাথে আগামী ০৪ সপ্তাহের মধ্যে উক্ত রুল নিশির জবাব প্রদান করেন।উক্ত বেঞ্চ। রীট পিটিশনের সংযুক্ত বিগত ৩১/১/২০২৪ ইং তারিখের আবেদন Annexure C- 2 উক্ত আদেশ প্রাপ্তির ৩ দিনের মধ্যে আইন অনুযায়ী নিষ্পত্তির আদেশে বলা উল্লেখ করা হয়।উক্ত পিটিশন রীটের রায়ে আরও উল্লেখ করেন যে,প্রতিবাদী পক্ষ কে নির্দেশ প্রদান করে আদেশে বলা হয় প্রতিবাদী পক্ষগন আগামী ৩ কর্ম দিবস তর্কিত নির্বাচনী তফসিল অনুযায়ী অগ্রগতি হবে না এবং বিগত ৩১/১/২০২৪ ইং তারিখের আবেদন নিষ্পত্তি করে আগামী ৩ দিন কর্ম দিবস পর পুনরায় নির্বাচনী কার্যক্রম শুরু করার নির্দেশ দেন। হাতীমারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ইন নাম্বার - ১০৯০২৮. মোঃসাইফুল ইসলাম, পিতাঃ মৃতঃগিয়াস উদ্দিন সাং, হাতীমারা, কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর,বাদী হয়ে উক্ত পিটিশন মামলা টি দায়ের করেন।গাজীপুর থেকে মোঃআমজাদ হোসেন।
এমএসএম / এমএসএম
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২