সুবর্ণচরে দীর্ঘদিনের সম্পত্তির উপর গাছ কাটার অভিযোগ
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ৩ নং চরক্লাক ইউনিয়নের বাংলাবাজারে উপর দীর্ঘদিনের দোকান ভিটি নিয়ে বিরোধের জের দরে জোর পূর্বক নারিকেল গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার ৭ জানুয়ারী ঘটনাটি ঘটে সুবর্ণচর উপজেলার ৩ নং চরক্লার্ক ইউনিয়নের বাংলা বাজারে।ভুক্তভোগী আব্দুল আহাদের পুত্র আব্দুল খালেক বলেন, ৫০ বছর আগে তার বাবা চরক্লার্কের সাবেক চেয়ারম্যার সাহাব উদ্দিনের বাবা কুদ্দুস মিয়ার কাছ থেকে ৪৬ ফিটের একটি দোকান বিটা দখল সূত্রে কিনে মালিক হন।
১৩/১৪ বছর আগে সাবেক চেয়ারম্যান সাহাব উদ্দিন দলীল ও প্রদান করেন কিন্তু বর্তমানে সাহাব উদ্দিনের জায়গায় একটি মার্কেট নির্মাণাধীনের কাজ চলমান অবস্থায় পাশেই খালেকদের জায়গায় রোপন করা ৪০ বছরের পূরোনো নারিকেল গাছটি জোর পূর্বক কেটে জায়গা দখলের চেষ্টা করে। পরে পুলিশে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে গাছ কাটা বন্ধ করে দেন।
সাবেক চেয়ারম্যান মোঃ সাহাব উদ্দিন বলেন, আব্দুল খালেক যা বলছে তা সম্পূর্ণ মিথ্যা। আমার বাবা দোকান বিটা বিক্রি করেছে মাত্র ২৬ ফিট কিন্তু অতিরিক্ত জায়গা আমাদের। আমি নিজেই দলিল দিয়েছে সকল কাগজপত্র আমার কাছে আছে। আমার জায়গার উপর নারিকেল গাছটি আমি কাটার সময় তারা এসে বাধা দেন এবং পুলিশকে খবর দেন পুলিশ এসে আমিন দিয়ে পরিমাপের সিদ্ধান্ত দিয়েছে, যদি সে কাগজপত্রে জায়গা পান নিয়ে যাবে, না পেলে আমাদেরটা আমাদের থাকবে।
এতে ভুক্তভোগী আব্দুল আহাদের পুত্র আব্দুল খালেক প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে সঠিক বিচারের দাবি জানান। এ বিষয়ে এস আই নুরুল আমিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনাস্থলে আমি গিয়েছি তাদেরকে আমিন দিয়ে পরিমাপের সিদ্ধান্ত দিয়ে এসেছি।
এমএসএম / এমএসএম
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার
পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা