উল্লাপাড়ায় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্বপন আলী (২০) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের শাহীকোলা গ্রামের ফসলের মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্বপন একই গ্রামের ব্যবসায়ী শফিকুল ইসলামের ছেলে। মরদেহের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তাকে খুন করা হয়েছে বলে পুলিশের ধারনা।
স্বপন কামারখন্দ উপজেলার জামতৈল হাজী কোরপ আলী কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করে বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেষ্টা করছে।
নিহত স্বপনের মা জানান, বুধবার রাত ৮ টার দিকে স্বপনের মোবাইল ফোন করে কে বা কারা বাইরে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যায়নি। তাকে রাতে বার বার ফোন করা হয়। ফোনটিতে কল হলেও কেউ ধরেনি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গ্রামের লোকজন মাঠে কাজ করতে গিয়ে স্বপনের মরদেহ পড়ে থাকতে দেখে তাদের পরিবারকে খবর দেয়। এরপর উল্লাপাড়া মডেল থানা পুলিশকে বিষয়টি জানানো হয়।
পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ জানান, তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। স্বপনকে রাতে খুন করা হয়েছে বলে তার ধারনা। তবে কারা খুন করেছে বিষয়টি এখনও জানা যায়নি।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, পুলিশ স্বপনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। তাকে খুন করে ফসলের মাঠে ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশ ধারনা করছে। তবে ইতোমধ্যেই পুলিশ খুনিদের শনাক্ত করার জন্য তদন্ত শুরু করেছে। এ ব্যাপারে নিহতের পরিবার থেকে উল্লাপাড়া মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন